News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় সিপিএমের একদিনের রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত
Image

ত্রিপুরায় সিপিএমের একদিনের রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত

আগরতলা, ২২ মে (হি. স.) : এয়োদশ বিধানসভা নির্বাচনের পর সিপিআইএম  রাজ্য কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মূলত, দলকে কিভাবে আরও শক্তিশালী করা যায় সেই বিষয় নিয়ে এদিনের বৈঠক বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানালেন সিপিএম রাজ্য সম্পাদক তথা বিধায়ক জিতেন চৌধুরী।

এদিন আগরতলায় মেলারমাঠে দলীয় কার্যালয়ে সিপিআইএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, প্রকাশ করাত ও প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরো  সদস্য মানিক সরকারের উপস্থিতিতে একদিনের রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এদিন সিপিএম রাজ্য সম্পাদক তথা বিধায়ক জিতেন চৌধুরী বলেন, এয়োদশ বিধানসভা নির্বাচনের পর আজ তৃতীয় বার রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তারঁ দাবি, নিয়ম মেনে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে প্রতিমাসে রাজ্য কমিটির বৈঠক হয়ে থাকে। মূলত, আজ সংগঠনকে শক্তিশালী করতে এবং আগামী দিনে কর্মসূচি স্থির করার লক্ষ্যে বৈঠকের আয়োজন করা হয়েছে। 

Releated Posts

উৎসবের আবহে শুরু ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন

আগরতলা, ১৩ জুন : প্রায় ১২৫ বছরের ঐতিহ্য বহনকারী ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন শনিবার সকাল ৯টা থেকে শুরু…

ByByReshmi Debnath Jun 13, 2026

মাটি ধসে দুই যুবকের মৃত্যু, দুর্যোগ মোকাবিলা দলের ভূমিকা নিয়ে প্রশ্ন

তেলিয়ামুড়া, ১৩ জুন: খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় মাটি ধসের ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

ইসরো অর্থায়িত গবেষণা প্রকল্প পেলেন ত্রিপুরার যুব বিজ্ঞানী, গর্বিত বিলোনিয়া

আগরতলা, ১৩ জুন : ত্রিপুরার দক্ষিণ জেলার ছোট্ট শহর বিলোনিয়ার সন্তান ড. সৌরভ পাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

পানীয় জলের সংকটে কাঞ্চনমালা মুসলিম পাড়া, পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ

আগরতলা, ১৩ জুন : পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া এলাকার…

ByByTaniya Chakraborty Jun 13, 2026
Scroll to Top