News Flash

  • Home
  • খেলা
  • অমরপুর সিনিয়র ক্রিকেটে চ্যাম্পিয়ন দেবার্পিত একাডেমী
Image

অমরপুর সিনিয়র ক্রিকেটে চ্যাম্পিয়ন দেবার্পিত একাডেমী

দেবার্পিত সি এ-‌২০৮

ব্রাইট ডায়মন্ড-‌১০১

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ মে।। অমরপুরে সিনিয়র ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো দেবার্পিত ক্রিকেট আকাদেমি। সোমবার ফাইনালে দেবার্পিত ক্রিকেট আকাদেমি ১০৭ রানের বড় ব্যবধানে পরাজিত করে ব্রাইট ডায়মন্ড ক্লাবকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটে। দেবোত্তম ঘোষের অলরাউন্ড পারফরম্যান্সে দেবার্পিত ক্রিকেট আকাদেমির জয় সহজ হয়ে যায়। রাঙ্গামাটি স্কুল মাঠে অনুষ্ঠিত খেতাব নির্ণায়ক ম্যাচে দেবার্পিত ক্রিকেট আকাদেমি-‌র গড়া ২০৮ রানের জবাবে ব্রাইট ডায়মন্ড ক্লাব মাত্র ১০১ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের দেবোত্তম প্রথমে ব্যাট হাতে ২৮ রান করার পর বল হাতে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। সোমবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে দেবার্পিত ক্রিকেট আকাদেমি ৪৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০৮ রান করে। দলের পক্ষে ওপেনার তথা দলনায়ক সুবিমল নাথ ৬৬ বল খেলে ৯ টি বাউন্ডারির সাহায্যে ৪৭, রাহুল সরকার ২৪ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৪, দেবোত্তম ঘোষ ৫৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৮,টুটন সরকার ৩৬ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২০, বচ্চন দাস ৩০ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯ এবং মহাবির জমাতিয়া ২৭ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৮ রান। ব্রাইট ডায়মন্ড ক্লাবের পক্ষে রিয়াজ উদ্দিন (‌৪/‌৫১), কমল দেব (‌৩/‌৩৯) এবং রীতেশ দাস (‌২/‌২৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে ব্রাইট ডায়মন্ড ক্লাব ১০১ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে রীতেশ দাস ৩২ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌‌‌ ২৬, সঞ্জয় মজুমদার ৪৫ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬ এবং চিরঞ্জীৎ দাস ৪০ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৭ রান। দেবার্পিত ক্রিকেট আকাদেমির পক্ষে দেবোত্তম ঘোষ (‌৪/‌৩৫), গোপাল দাশগুপ্ত (‌৩/‌২৯) সফল বোলার।‌‌‌

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top