News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বীর বিক্রম মেমোরিয়াল কলেজের নানা সমস্যার সমাধানের দাবীতে অধ্যক্ষকে তালাবন্দী করলেন এবিভিপির কর্মীরা
Image

বীর বিক্রম মেমোরিয়াল কলেজের নানা সমস্যার সমাধানের দাবীতে অধ্যক্ষকে তালাবন্দী করলেন এবিভিপির কর্মীরা

আগরতলা, ২২ মে (হি. স.) : বীর বিক্রম মেমোরিয়াল কলেজে শৌচালয়ের বেহাল দশা। কলেজে পাঠরত ছাত্র-ছাত্রীদের পরিচয় পত্র প্রদান করা হচ্ছে না। এমনই একাধিক দাবিতে আজ সোমবার কলেজের অধ্যক্ষের কক্ষে তালা দিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন এবিভিপি সমর্থিত ছাত্রছাত্রীরা। তাঁদের দাবি, অতিসত্বর কলেজে পাঠরত ছাত্র ছাত্রীদের পরিচয় পত্র প্রদান ও শৌচালয় পরিষ্কার করতে হবে।

কলেজে পাঠরত জনৈক ছাত্রের অভিযোগ, গত চার বছর ধরে কলেজে পাঠরত ছাত্র ছাত্রীদের পরিচয় পত্র প্রদান করা হচ্ছে না। এছাড়া কলেজে নেই পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা। তার মধ্যে কলেজের শৌচালয়ের বেহাল দশা। তাঁর আরও অভিযোগ, কলেজের শৌচালয়ের দূর্গন্ধে পরীক্ষা দিতে সমস্যা হচ্ছে ছাত্র ছাত্রীদের। এ বিষয়ে একাধিকবার  কলেজের অধ্যক্ষকে জানানো হলেও সমস্যার সমাধান করছেন না তিনি। তাই তাঁরা বাধ্য হয়ে বিক্ষোভে সামিল হয়েছেন। দীর্ঘ সময় পর অধ্যক্ষের কক্ষের তালা খুলে দেন এবিভিপি-র কর্মীরা। এরপর ছাত্রছাত্রীদের এক প্রতিনিধি দল তাঁর কাছে দাবি সনদ তুলে ধরেন।

এদিকে কলেজের অধ্যক্ষ রতন দেব জানিয়েছেন, কিছু দিন আগে কলেজ থেকে জলের পাইপ চুরি হয়ে গিয়েছিল।তাই জলের সমস্যা দেখা দিয়েছে। এ-বিষয়ে সমস্যা দূরীকরণের নির্দেশ দেওয়া হয়েছে। কলেজে পাঠরত ছাত্র ছাত্রীদের পরিচয় পত্র দেওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ নেই বলে জানান তিনি।

Releated Posts

কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিতে ত্রিপুরাজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, ২ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত

আগরতলা, ২৮ এপ্রিল: রাজ্যজুড়ে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টির তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে। দৈনিক পরিস্থিতি সম্পর্কিত রিপোর্ট…

ByByReshmi Debnath Apr 28, 2026

ত্রিপুরায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাস , লাল সতর্কতা জারি

আগরতলা, ২৮ এপ্রিল: ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী তিনদিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়া ও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

ঝড়-বৃষ্টিতে ক্ষয়ক্ষতি, প্রশাসন তৎপর, সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৮ এপ্রিল: প্রবল ঝড় ও বৃষ্টির দাপটে রাজ্যের বিভিন্ন জেলায় সাধারণ মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায়…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

ঘণ্টাখানেকের বৃষ্টিতে ডুবল স্মার্ট সিটি, শহরে হাঁটু জল, জনদুর্ভোগ চরমে

আগরতলা, ২৮ এপ্রিল: মাত্র ঘণ্টাখানেকের টানা ভারী বর্ষণেই কার্যত জলমগ্ন হয়ে পড়ল আগরতলা শহর। শহরের একাধিক গুরুত্বপূর্ণ ও…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top