News Flash

  • Home
  • দিনের খবর
  • আজ দুদিনের কেরল সফরে যাচ্ছেন উপ-রাষ্ট্রপতি ধনখড়
Image

আজ দুদিনের কেরল সফরে যাচ্ছেন উপ-রাষ্ট্রপতি ধনখড়

নয়াদিল্লি, ২১ মে (হি.স.) : আজ দুদিনের কেরল সফরে যাচ্ছেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। আগামীকাল ২২ মে কেরল বিধানসভা কমপ্লেক্সের রজত জয়ন্তী উদযাপনের উদ্বোধন করবেন উপ-রাষ্ট্রপতি।

উপ-রাষ্ট্রপতির সচিবালয় অনুসারে, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় ২১-২২ মে কেরলে (তিরুবনন্তপুরম এবং কান্নুর) তার প্রথম দুই দিনের সফরে থাকবেন। তিনি ২১ মে তিরুবনন্তপুরমের শ্রী পদ্মনাভস্বামী মন্দিরে প্রার্থনা করবেন।
উপরাষ্ট্রপতি ধনখড় ২২ মে তিরুবনন্তপুরমে কেরল বিধানসভার রজত জয়ন্তী উদযাপনের উদ্বোধন করবেন, যেখানে তিনি সমাবেশে ভাষণ দেবেন এবং কেরল আইনসভা আন্তর্জাতিক বই উৎসব – ২০২৩-এর একটি পুস্তিকা প্রকাশ করবেন।

এদিন উপরাষ্ট্রপতি ইন্ডিয়ান নেভাল একাডেমি (আইএনএ), ইজিমালা, কান্নুর পরিদর্শন করবেন, যেখানে তিনি ক্যাডেটদের সাথে মতবিনিময় করবেন। ভারতের কোনো উপরাষ্ট্রপতির এটিই প্রথম আইএনএ সফর।
কান্নুর সফরের সময় উপরাষ্ট্রপতি থ্যালাসেরিতে তাঁর বাসভবনে তাঁর শিক্ষক রথনা নায়ারকে শ্রদ্ধা জানাবেন। চিতোরগড়ের সৈনিক স্কুলের ছাত্র থাকাকালীন নায়ার ধনখড়কে শিক্ষাদান করেছিলেন।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top