News Flash

  • Home
  • মুখ্য খবর
  • যথাযোগ্য মর্যাদায় রাজ্যেও পালিত প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রয়াণ দিবস
Image

যথাযোগ্য মর্যাদায় রাজ্যেও পালিত প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রয়াণ দিবস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে৷৷ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর ৩৩ তম প্রয়াণ দিবস  রবিবার রাজ্য যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷ ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর ৩৩ তম প্রয়াণ দিবসটি পালন করা হয় আগরতলা কংগ্রেস ভবনের সামনে৷ রবিবার সকালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন সহ প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে দিবসটির আনুষ্ঠানিক সূচনা হয়৷ উপলক্ষে রক্তদান শিবির সহ নানা সামাজিক কর্মসূচিও পালিত হয়েছে৷ এদিন কংগ্রেস ভবনের সামনে ভারতরত্ন রাজিব গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বিধায়ক গোপাল চন্দ্র রায় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে আধুনিক ভারতের অন্যতম রূপকার হিসেবে আখ্যায়িত করেন৷ তিনি বলেন রাজীব গান্ধী ছিলেন দেশের অখন্ডতা ও সংহতির অন্যতম প্রাণপুরুষ৷ তথ্য ও বিজ্ঞান প্রযুক্তির অন্যতম প্রবক্তা ছিলেন রাজীব গান্ধী৷ তার প্রয়াণ দিবসে সারা দেশ জুড়ে সংহতি দিবস হিসেবে পালিত হচ্ছে৷ ১৯৯১ সালের আজকের দিনে তাকে মানব বোমায় হত্যা করা হয়েছিল৷ আজ তার ৩৩ তম প্রয়াণ দিবসে গোটা দেশ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে৷ প্রতিষ্ঠ কংগ্রেসের প্রাক্তন সভাপতি গোপাল রায় বলেন ১৯৮৪ সালে কম্পিউটার ব্যবস্থা চালু করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী৷ বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এই কম্পিউটার ব্যবস্থার তীব্র প্রতিবাদ করেছিল৷ অথচ আজ তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ভারত বিশ্বের অন্যতম শীর্ষস্থান দখল করে রয়েছে৷ রাজিব গান্ধী দেশের মুখ উজ্জ্বল করেছেন বলে তিনি উল্লেখ করেন৷ কংগ্রেস ভবনের সামনে থেকে দলীয় নেতৃবৃন্দ পদব্রজে গান্ধী-ঘাটে গিয়ে শহীদ বেদীতে পুষ্পার অর্পণ ও শ্রদ্ধা নিবেদন  করেন৷ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক কংগ্রেস নেতা আশীষ কুমার সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ৷
প্রাক্তন প্রধানমন্ত্রী রাজিব গান্ধীর ৩৩ তম প্রয়াণ দিবস উপলক্ষে সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আগরতলা কংগ্রেস ভবনে রবিবার মহতি রক্তদান শিবির সংঘটিত করা হয়৷  রবিবার প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজিব গান্ধীর ৩৩ তম প্রয়াণ দিবস উপলক্ষে আগরতলা সহ রাজের বিভিন্ন স্থানে রক্তদান শিবির সহ নানা সামাজিক কর্মসূচি পালন করা হয়েছে৷ আগরতলা কংগ্রেস ভবনে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন উপদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বিধায়ক গোপালচন্দ্র রায় কংগ্রেসের নেতা প্রাক্তন বিধায়ক আশি সাহা সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ৷ সদর জেলা কংগ্রেস আয়োজিত রক্তদান শিবিরে দলীয় কর্মী সমর্থকদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ রক্তদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতা প্রাক্তন বিধায়ক আশীষ সাহা বলেন আধুনিক ভারতের রূপকার প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ছিলেন জাতীয় কংগ্রেসের অন্যতম অনুপ্রেরণার উৎস৷ তার প্রয়াণ দিবসটি সারাদেশব্যাপী সংহতি দিবস হিসেবে পালিত হচ্ছে৷ ভারত বর্ষকে পাশ্চাত্যের সঙ্গে পাল্লা দিয়ে আধুনিকতার যুগে প্রবেশ করানোর জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর অবদান ছিল অনস্বীকার্য৷ প্রগতি ও বিকাশ ওরশ হিসেবে দেশবাসীর মধ্যে তিনি আজও প্রাসঙ্গিক এবং শ্রদ্ধার আসনে প্রতিষ্ঠিত৷ নব ভারত ঘটানের জন্য যুব সমাজকে সংকল্পবদ্ধ করার জন্য এবং দেশের বিচ্ছিন্নতাবাদী সাম্প্রদায়িকতাবাদী উগ্রবাদের বিরুদ্ধে লড়াইয়ে উত্তীর্ণ হয়ে সংসৃকতি সংহতির দিশা দেখিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধী৷ জাত পাত ধর্মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভারত গড়ার স্বপ্ণ দেখেছিলেন তিনি৷ আশিস বাবু আক্ষেপ করে বলেন রাজীব গান্ধী যে স্বপ্ণ দেখেছিলেন সেই স্বপ্ণকে বর্তমান সরকারের আমলের স্তব্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে৷ জাত পাত ধর্মের নামে দেশ পরিচালনার চেষ্টা হচ্ছে৷ একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক দেশে তা কোনোভাবেই কাম্য হতে পারে না বলেও তিনি উল্লেখ করেন৷ এই অবক্ষয়ের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য রাজিব গান্ধীর ভাবাদর্শে যুবসমাজকে উদ্বুদ্ধ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান৷
এদিন রক্তদান শিবিরে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বিধায়ক গোপাল রায় বলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত রাজীব গান্ধীর প্রয়াণ দিবসে রক্তদান শিবির সক্ষম কংগ্রেসের তরফ থেকে নানা কর্মসূচি পালিত হয়েছে৷ এদিন বনমালীপুর বিধানসভা কেন্দ্রীয় প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে৷

Releated Posts

কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিতে ত্রিপুরাজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, ২ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত

আগরতলা, ২৮ এপ্রিল: রাজ্যজুড়ে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টির তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে। দৈনিক পরিস্থিতি সম্পর্কিত রিপোর্ট…

ByByReshmi Debnath Apr 28, 2026

ত্রিপুরায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাস , লাল সতর্কতা জারি

আগরতলা, ২৮ এপ্রিল: ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী তিনদিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়া ও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

ঝড়-বৃষ্টিতে ক্ষয়ক্ষতি, প্রশাসন তৎপর, সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৮ এপ্রিল: প্রবল ঝড় ও বৃষ্টির দাপটে রাজ্যের বিভিন্ন জেলায় সাধারণ মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায়…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

ঘণ্টাখানেকের বৃষ্টিতে ডুবল স্মার্ট সিটি, শহরে হাঁটু জল, জনদুর্ভোগ চরমে

আগরতলা, ২৮ এপ্রিল: মাত্র ঘণ্টাখানেকের টানা ভারী বর্ষণেই কার্যত জলমগ্ন হয়ে পড়ল আগরতলা শহর। শহরের একাধিক গুরুত্বপূর্ণ ও…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top