News Flash

  • Home
  • দেশ
  • ফিরিয়ে দিল দুষ্কৃতীরা ! কিশনগঞ্জে ভুট্টা খেত থেকে উদ্ধার চুরি যাওয়া হাতির দাঁত
Image

ফিরিয়ে দিল দুষ্কৃতীরা ! কিশনগঞ্জে ভুট্টা খেত থেকে উদ্ধার চুরি যাওয়া হাতির দাঁত

কিশনগঞ্জ, ২১ মে (হি. স.) : ফিরিয়ে দিয়ে গেল দুষ্কৃতীরা! কিশনগঞ্জে ভুট্টা খেত থেকে উদ্ধার চুরি যাওয়া হাতির দাঁত রবিবার সকালে কিশনগঞ্জের দিঘলব্যাংকের কামাত ইটভাটা গ্রামে ভুট্টা খেত থেকেচুরি যাওয়া হাতির দাঁত উদ্ধার করে পুলিশ। দাঁতটি এদিন জেলার বনকর্তা উমানাথ দুবের হেপাজতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দিঘলব্যাংক থানার আইসি সঞ্জীব কুমার।

স্থানীয় সূত্রের খবর, ১৪ এপ্রিল ধনটোলা গ্রাম পঞ্চায়েতের কামাত ইটভাটা গ্রামে একটি দলছুট বুনো দাঁতালের অস্বাভাবিক মৃত্যু হয়। বন দফতরকে পাঠানো স্থানীয়দের ছবিতে হাতিটির দুটি দাঁতই অক্ষত দেখা গিয়েছে। ঘটনার দিন মৃত হাতি দেখতে আশপাশের এলাকা ও নেপালের বহু মানুষ ভিড় করেছিলেন। সেইসময় কেউ রটিয়ে দেয়, বুনোদের একটি দল সেখানে আসছে। তখন ঘটনাস্থলে ভিড় জমানো লোকজন পালিয়ে যান। অভিযোগ, সেই সুযোগে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা মৃত হাতির বাম দিকের দাঁত কেটে চুরি করে পালায়। এই মর্মে বনাধিকারিক উমানাথ দুবে ১৮ এপ্রিল দিঘলব্যাংক থানায় দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

তদন্তে নেমে পুলিশ প্রথমে ডগ স্কোয়াডের সাহায্য নেয়। পরে একজন সন্দেহভাজনকে আটক করে। জিজ্ঞাসাবাদ করে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয় পুলিশ। তবে জারি থাকে তল্লাশি অভিযান। এদিন পুলিশ খবর পায়, কামাত ইটভাটা গ্রামে ভুট্টা খেতে হাতির দাঁত পড়ে আছে। পুলিশ সেখানে গিয়ে দাঁতটি উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেয়। বন দফতর সূত্রের খবর, ছবি মিলিয়ে দেখা গিয়েছে দাঁতটি মৃত হাতিটিরই। পুলিশের অনুমান, দাঁত উদ্ধারে লাগাতার তল্লাশি চলছিল। চাপে পড়েই দুষ্কৃতীরা চুরি যাওয়া হাতির দাঁত ফিরিয়ে দিয়ে গিয়েছে।

Releated Posts

মার্কিন-ইরান আলোচনায় দ্রুত অগ্রগতির আশা ভারতের, সংঘাত প্রশমনে কূটনৈতিক উদ্যোগের ইঙ্গিত জয়শঙ্করের

হেলসিঙ্কি, ১২ জুন (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় দ্রুত ইতিবাচক অগ্রগতি হবে বলে আশাবাদ ব্যক্ত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

কেইএম হাসপাতাল ডা. সেজল পাওয়ারের বিতর্কিত মন্তব্যে তদন্ত শুরু করেছে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা

মুম্বই, ১২ জুন (আইএএনএস): মুম্বইয়ের কিং এডওয়ার্ড মেমোরিয়াল (কেইএম) হাসপাতাল তাদের চূড়ান্ত বর্ষের এমবিবিএস ছাত্রী ডা. সেজল পাওয়ারের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

তৃণমূলে ক্রমবর্ধমান সংকটের মাঝে সৌগত রায়ের কটাক্ষ: ‘যা হচ্ছে তা অনৈতিক ও অশোভন’

কলকাতা, ১২ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও রাজনৈতিক অনিশ্চয়তার আবহে দলের সাংসদ সৌগত রায় শুক্রবার কড়া…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পরিকাঠামো উন্নয়নে পিছিয়ে থাকা ভারত আজ বিশ্বের দ্রুততম বিকাশমান অর্থনীতিগুলির একটি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : একসময় পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে থাকা ভারত বর্তমানে বিশ্বের দ্রুততম বিকাশমান অর্থনীতিগুলির অন্যতম…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top