ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ মে।।কাজল স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে ২৯ মে থেকে। উদ্যোক্তা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন। মোট বারোটি স্কুল দল এতে অংশগ্রহণ করবে বলে নাম নথিভুক্ত করেছে। আজ, রবিবার টুর্নামেন্ট কমিটির কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণকারী স্কুল দলের প্রতিনিধিদের নিয়ে সভায় বসেছেন এবং লটারির মাধ্যমে ক্রীড়া সূচি তৈরির জন্য গ্রুপ বিন্যাস করা হয়েছে। অংশগ্রহণকারী বারোটি স্কুল দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপের তিনটি দল নক আউট পদ্ধতিতে খেলবে। চার গ্রুপের চারটি গ্রুপ চ্যাম্পিয়ন দল মূল পর্বে লীগ পদ্ধতিতে খেলবে। ২৯ মে উদ্বোধনী ম্যাচে উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুল এবং আনন্দমার্গ স্কুল পরস্পরের মুখোমুখি হবে বলে স্থির হয়েছে। ইতোমধ্যে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ ক্রীড়াসূচী টিএফএ-র পক্ষ থেকে ঘোষণা করা হবে।

কাজল স্মৃতি আন্ত: স্কুল ফুটবলের ক্রীড়া সূচি তৈরি
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…


















