News Flash

  • Home
  • খেলা
  • উদয়পুরে স্কুল ক্রিকেটের ফাইনালে আজ জামজুরি -‌ ইংলিশ মিডিয়াম
Image

উদয়পুরে স্কুল ক্রিকেটের ফাইনালে আজ জামজুরি -‌ ইংলিশ মিডিয়াম

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ মে।।ফাইনালে জামজুরি স্কুল খেলবে ইংলিশ মিডিয়াম স্কুলের বিরুদ্ধে। আগামীকাল হবে খেতাব নির্ণায়ক ম্যাচটি। কে বি আই মাঠে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৭ আন্ত:‌ স্কুল ক্রিকেটে। রবিবার অনুষ্ঠিত হয় আসরের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। তাতে উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুল ৯৮ রানে পরাজিত করে বগাবাসা স্কুলকে। কে বি আই মাঠে অনুষ্ঠিত ম্যাচে উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলের গড়া ২৩০ রানের জবাবে বগাবাসা স্কুল ১৩২ রান করতে সক্ষম হয়। বিজয়ী শ্রীমান দেবনাথ ৭৪ রান করে। রবিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ইংলিশ মিডিয়াম স্কুল নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩০ রান করে। দলের হয়ে গোড়াপত্তন করতে নেমে শ্রীমান দেবনাথ এবং শোয়েব আহমেদ ১৩৩ বল খেলে ১৩৮ রান যোগ করে দলকে বড় স্কোর গড়ার দিকে নিয়ে যায়। শ্রীমান ৯২ বল খেলে ১১ টি বাউন্ডারির সাহায্যে ৭৪ এবং শোয়েব ৫২ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৬ রান করে। এছাড়া দলের পক্ষে শুভম দেবনাথ ৪২ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৮ এবং রক্তিম দাস ৭ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৪৬ রান। বগাবাসা স্কুলের পক্ষে দলনায়ক সুমন দাস (‌৩/‌২৮), প্রীতম দেবনাথ (‌২/‌৪৩) এবং বিজয় পাল (‌২/‌৪৮) সফল বোলার। ‌‌‌জবাবে খেলতে নেমে দলনায়ক শুভজিৎ সূত্রধরের (‌৩/‌১৪) বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১৩২ রান করতে সক্ষম হয় বগাবাসা স্কুল। দলের পক্ষে প্রশান্ত জমাতিয়া ৮৬ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌ ৫৫ এবং প্রীতম দেবনাথ ৩২ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান রুখে দাড়াতে পারেনি। দল অতিরিক্ত খাতে পায় ২৭ রান। ইংলিশ মিডিয়াম স্কুলের পক্ষে শুভজিৎ ছাড়া তুষার দাস (‌২/‌২৩) সফল বোলার।‌‌

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top