News Flash

  • Home
  • খেলা
  • এ-ডিভিশন সুপার ফোর সুপার লিগ শুরু ২৪ শে
Image

এ-ডিভিশন সুপার ফোর সুপার লিগ শুরু ২৪ শে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ মে।। এ-ডিভিশন সুপার ফোর-এর সুপার লিগ শুরু হচ্ছে ২৪ মে থেকে। সন্তোষ মেমোরিয়াল প্রথম ডিভিশন লীগ ক্রিকেটে সেরা চার দল ব্লাড মাউথ, পোলস্টার, চলমান সংঘ এবং বনমালীপুর ক্রিকেট ক্লাব (বিসিসি) খেলবে এই এ-ডিভিশন সুপার ফোর সুপার লিগে। এবার ম্যাচ দুই দিনের দুই ইনিংসে। তবে প্রথম ইনিংস প্রতি দল ৯০ ওভারে সীমিত। টুর্নামেন্ট পুরোপুরি ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের ২০২২ ২৩ টুর্নামেন্ট বিধি অনুযায়ী চলবে। সাড়ে আটটা থেকে ১১ টা পর্যন্ত প্রথম সেশন, ৪০ মিনিট লাঞ্চ টাইমের পর ১:৪০ মিনিট পর্যন্ত দ্বিতীয় সেশন। কুড়ি মিনিটের টি-ব্র্যাকের পর সাড়ে তিনটা পর্যন্ত সেকেন্ড সেশন। এডভাইসারি টুর্নামেন্ট কমিটির কনভেনার জয়ন্ত দে টুর্নামেন্টের ক্রীড়া সূচি ঘোষণা করেছেন। ২৪ এবং ২৫ মে নরসিংগড়ের পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে ব্লাড মাউথ খেলবে বনমালীপুর ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে। একই দিনে এমবিবি স্টেডিয়ামে পোলস্টার খেলবে চলমান সংঘের বিরুদ্ধে। একদিন বিরতির পর ২৭ এবং ২৮ মে পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে ব্লাডমাউথ খেলবে চলমান সংঘের বিরুদ্ধে। একই দিনে এমবিবি স্টেডিয়ামে পোলস্টার খেলবে বনমালীপুর ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে। পুনরায় দুই দিন বিরতির পর ৩১ মে এবং ১ জুন এমবিবি স্টেডিয়ামে ব্লাড মাউথ খেলবে পোলস্টারের বিরুদ্ধে। একই দিনে চলমান সংঘ খেলবে বনমালীপুর ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top