News Flash

  • Home
  • বিদেশ
  • বাংলাদেশের মৌলভীবাজারে লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ২ বগি, বন্ধ রেল যোগাযোগ
Image

বাংলাদেশের মৌলভীবাজারে লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ২ বগি, বন্ধ রেল যোগাযোগ

মৌলভীবাজার, ২০ মে (হি. স.) : বাংলাদেশের মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান সীমানায় চট্টগ্রাম থেকে আসা সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস (৭২৩) ট্রেনের ইঞ্জিনসহ ২টি বগি লাইনচ্যুত হয়েছে। শনিবারের এই দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া না গেলেও এই ঘটনায় সিলেট-চট্টগ্রাম এবং সিলেট-ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

জানা গেছে, শনিবার ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে মাস্টার সাখাওয়াত হোসেন। তিনি জানান, লাউয়াছড়া অংশে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ২টি বগি উল্টে যায়। এই ঘটনায় আপাতত সিলেটের সঙ্গে চট্টগ্রাম এবং সিলেটের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

দুর্ঘটনার কারণ জানাতে গিয়ে মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের রেঞ্জকর্মকর্তা শহিদুল ইসলাম। তিনি বলেন, রাতে ঝড়ের সময় লাউয়াছড়ায় বড় একটি গাছ লাইনের উপর আছড়ে পড়ে। এই গাছের সঙ্গে ধাক্কা লেগে উদয়ন ট্রেনের বগিগুলো লাইনচ্যুত হয়েছে। তবে কেউ আহত হয়নি।–

Releated Posts

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

হিমালয়ের জলবায়ু সহনশীলতা বাড়াতে নেপাল-ভারত-চীন ব্যবস্থার প্রস্তাব নেপালের প্রধানমন্ত্রী শাহের

কাঠমান্ডু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে নেপাল, ভারত ও চীনকে…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভারত-আমেরিকার প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ‘যুদ্ধ অভ্যাস’: সার্জিও গোর

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ঘটায় দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’।…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top