News Flash

  • Home
  • প্রধান খবর
  • কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সিদ্দারমাইয়া; উপ-মুখ্যমন্ত্রী শিবকুমার, মন্ত্রী হিসেবে শপথগ্রহণ ৮ জনের
Image

কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সিদ্দারমাইয়া; উপ-মুখ্যমন্ত্রী শিবকুমার, মন্ত্রী হিসেবে শপথগ্রহণ ৮ জনের

বেঙ্গালুরু, ২০ মে (হি.স.): কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন প্রবীণ কংগ্রেস নেতা ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারমাইয়া। দক্ষিণ ভারতের এই রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কর্ণাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার। এছাড়াও ৮ জন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। কর্ণাটক বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে কংগ্রেস, প্রতীক্ষা ছিল নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণের। অবশেষে শনিবার বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা সিদ্দারমাইয়া এবং উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কর্ণাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার। শপথবাক্য পাঠ করান রাজ্যপাল থাওয়ারচন্দ গেহলট।

এদিনই মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৮ জন। তাঁরা হলেন-সতীশ জারকিহোলি, প্রিয়াঙ্ক খাড়গে, রামালিঙ্গা রেড্ডি, জামির আহমেদ খান, জি পরমেশ্বর, কে. মুনিপ্পা, কে. জর্জ এবং এম. বি. পাতিল। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভডরা প্রমুখ।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top