News Flash

  • Home
  • খেলা
  • সন্তোষ স্মৃতি লীগ চ্যাম্পিয়ন ব্লাডমাউথ ২ দশক পর সুপার ডিভিশনে খেলবে
Image

সন্তোষ স্মৃতি লীগ চ্যাম্পিয়ন ব্লাডমাউথ ২ দশক পর সুপার ডিভিশনে খেলবে

ও পি সি -‌১৬৯/১০(৪৮.১)

ব্লাডমাউথ-‌১৭৩/‌২ (৩০.১)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ মে।।আগামীবছর সুপার ডিভিশন ক্রিকেটে খেলার যোগ্যতা অর্জন করলো ব্লাডমাউথ ক্লাব।  ২১ বছর পর। ২০০২ সালে সুপার ডিভিশন থেকে প্রথম ডিভিশনে নেমে পড়েছিলো কৌশল আচার্য-‌র দুরন্ত ব্যাটিংয়ে প্রথম ডিভিশন ক্রিকেটে সেরার সম্মান পায় ব্লাডমাউথ ক্লাব। শনিবার খেতাব নির্ণায়ক ম্যাচে ব্লাডমাউথ ৮ উইকেটে পরাজিত করে ও পি সি-‌কে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে ও পি সি-‌র গড়া ১৬৯ রানের জবাবে ১৯.‌৫ ওভার বাকি থাকতে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ব্লাডমাউথ। বিজয়ী দলের কৌশল আচার্য ৭৮ রানে অপরাজিত থেকে যান। আসরে ৭ ম্যাচ খেলে ৬ টি ম্যাচে জয় পেয়ে ১৮ পয়েন্ট নিয়ে সেরা হয়েছে ব্লাডমাউথ ক্লাব। এদিন সকালে ব্লাডমাউথের অধিনায়ক তুষার সাহা টসে জয়লাভ করে প্রথমে ও পি সি-‌কে ব্যাট করার আমন্ত্রণ জানান।  ও পি সি ৪৮.‌১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬৯ রান করে। মিডল অর্ডারে আকাশ আনন্দ এবং অজিঙ্ক অরুণ পাটিল যদি কড়া প্রতিরোধ গড়ে না তুলতেন তাহলে ও পি সি-‌র স্কোর ৭০ রানের গন্ডি পার হতো কীনা তা নিয়ে দেখা দিত সন্দেহ। আজিঙ্ক ১০০ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৪ এবং আকাশ ৭৫ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৫৬ রান করেন। এছাড়া দলের পক্ষে নবারূণ চক্রবর্তী ৩০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৬ এবং বৈভব মালি ২৫ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। ব্লাডমাউথের পক্ষে আরবিন্দ ভর্মা (‌৩/‌২৮),মণীর হুসেন (‌২/‌২৪) এবং দলনায়ক তুষার সাহা (‌২/‌২৭) সফল বোলার। জবাবে খেলতে নেমে ৩০.‌১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ব্লাডমাউথ ক্লাব। ওপেনার রণদীপ পাল (৫‌)‌ ব্যর্থ হওয়ার‌‌‌ পর কৌশিক গিরীর সঙ্গে রুখে দাঁড়ান দিনের নায়ক কৌশল আচার্য। ওই জুটি কড়া প্রতিরোধ গড়ে তুলেন। দ্বিতীয় উইকেটে দুজন যোগ করেন ১৩৩ রান। কৌশিক ৫৭ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৪ রান করে আউট হয়েছেন। এরপর আরবিন্দ ভর্মাকে সঙ্গে নিয়ে দলকে খেতাব জয় করাতে মূখ্য ভূমিকা নেন কৌশল। ওই জুটি অবিচ্ছিন্ন থেকে দলকে জয় এনে দেন। কৌশল ৯৫ বল খেলে ১০ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৮ রানে এবং অরবিন্দ ২২ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯ রানে অপরাজিত থেকে যান। ও পি সি-‌র পক্ষে দ্বীপেন বিশ্বাস (‌১/‌২৩) এবং বৈভব মালি (‌১/‌৫০) উইকেট পেয়েছেন। খেলা শেষে মাঠেই বিজয়োল্লাসে মেতে উঠেন ব্লাডমাউথের ক্রিকেটার সহ কর্মকর্তা-‌রা।‌‌‌‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top