News Flash

  • Home
  • খেলা
  • সন্তোষ স্মৃতি ১ম ডিভিশন ক্রিকেটে বিসিসি-কে হারিয়ে পোলস্টার রানার্স
Image

সন্তোষ স্মৃতি ১ম ডিভিশন ক্রিকেটে বিসিসি-কে হারিয়ে পোলস্টার রানার্স

বিসিসি:- ১৩৪/১০(৪১.৫)

পোলস্টার:- ১৩৫/৬(৩৭)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ মে।। পোলস্টার ক্লাব পেয়েছে রানার্স খেতাব। লীগের শেষ ম্যাচে বনমালীপুর ক্রিকেট ক্লাব অর্থাৎ বিসিসি-কে হারিয়ে এবারের মত রানার্স খেতাবে সন্তুষ্ট থাকতে হচ্ছে পোলস্টার ক্লাবকে। লীগ চলাকালীন দীর্ঘ সময় পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করে পোলস্টার ক্লাব চ্যাম্পিয়নের প্রত্যাশায় দিন গুণছিল। গত ১৮ মে ব্লাডমাউথের কাছে ৬ উইকেটে পরাজয়টাই পোলস্টারকে এককদম পিছিয়ে দিয়েছে। আজ, শনিবার লীগের অন্তিম দিনে এমবিবি স্টেডিয়ামে পোলস্টার ও বিসিসি পরস্পরের মুখোমুখি হয়েছিল। সকালে ম্যাচ শুরুতে টস জিতে পোলস্টার ক্লাব প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। বিসিসি প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ৫০ ওভারের ম্যাচে ৪১.৫ ওভার খেলে সব কটি উইকেট হারিয়ে ১৩৪ রাম সংগ্রহ করে। দলের পক্ষে সাগর শর্মার ২৮ রান,  জনক রিয়াং-এর ২৫ রান উল্লেখযোগ্য। পোলস্টারের সন্দীপ সরকার ৪০ রানে তিনটি উইকেট পেয়েছে। এছাড়া অমরেশ দাস ও দ্বৈপায়ন ভট্টাচার্য ২টি করে এবং অরিন্দম বর্মন, কাজল সূত্রধর ও শিবম পান্ডে একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে পোলস্টার ক্লাব ৩৭ ওভার খেলে ছয় উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে শিভম পাণ্ডের অপরাজিত ৪৬ রান এবং ঋতুরাজ ঘোষ রায়ের ৩৩ রান উল্লেখযোগ্য। শিভম ৮০ বল খেলে ছয়টি বাউন্ডারি হাঁকিয়ে ৪৬ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে। বিসিসি-র বোলার কমল দাস ২১ রানে ২টি উইকেট পেয়েছে। অভিজিৎ দেববর্মা, সাগর শর্মা ও সুভাষ চক্রবর্তী পেয়েছে একটি করে উইকেট। পোলস্টার ক্লাব চার উইকেটে জয় ছিনিয়ে দ্বিতীয় শীর্ষে অবস্থান করে প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে রানার্স খেতাব পেয়েছে।

Releated Posts

ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত

ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…

ByByNews Desk Jun 27, 2026

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ

শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026

অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top