News Flash

Image

করিমগঞ্জের কেন্দ্রীয় বিদ্যালয়ে একাদশ শ্রেণিতে ভরতির আবেদনপত্র আহ্বান

করিমগঞ্জ (অসম), ২০ মে (হি.স.) : ছাত্রছাত্রীদের ভরতির সুযোগ রয়েছে করিমগঞ্জের কেন্দ্রীয় বিদ্যালয়ে। করিমগঞ্জের কেন্দ্রীয় বিদ্যালয়ে একাদশ শ্রেণিতে বেশ কয়েকটি আসন শূন্য। তাই একাদশ শ্রেণিতে ভরতি হতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছেন সংশ্লিষ্ট কেন্দ্রীয় বিদ্যালয়ের অধ্যক্ষ দিপু কেএস।

দক্ষিণ অসমের করিমগঞ্জ জেলা সদরে নীলমণি রোডে অবস্থিত কেন্দ্রীয় বিদ্যালয়ের একাদশ শ্রেণির বিজ্ঞান সহ বাণিজ্য শাখায় ইচ্ছুক ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন। ইচ্ছুক প্রার্থীদের আগামী ২২ মে (২০২৩) বা তার আগে আবেদন করতে হবে।
ভরতি সংক্রান্ত বিস্তারিত তথ্য www.karimganj.kvs.ac.in ওয়েবসাইটে পাওয়া যাবে। করিমগঞ্জ কেন্দ্রীয় বিদ্যালয়ের অধ্যক্ষ দিপু কেএস এক প্রেস বার্তায় এই আহ্বান জানিয়েছেন।

Releated Posts

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top