News Flash

  • Home
  • দেশ
  • রাস্তা সংস্কারের দাবিতে স্বাস্থ্য কেন্দ্রে তালা, বিক্ষোভে অশান্ত কালিয়াগঞ্জ
Image

রাস্তা সংস্কারের দাবিতে স্বাস্থ্য কেন্দ্রে তালা, বিক্ষোভে অশান্ত কালিয়াগঞ্জ

উত্তর দিনাজপুর, ২০ মে (হি. স.) : রাস্তা সংস্কারের দাবিতে কালিয়াগঞ্জে স্বাস্থ্য কেন্দ্রের কর্মীদের তালা বন্দি করে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। শনিবার এই ঘটনাটি ঘটেছে ধনকৈল পঞ্চায়েতের দুর্গাপুর গ্রামে।

সূত্রের খবর, ধনকৈল ভেদা বাজার থেকে মধ্য দুর্গাপুর হয়ে দেওগাঁ পর্যন্ত প্রায় ৪ কিমি রাস্তা একেবারে চলাচলের অযোগ্য। এদিন ভোট বয়কটের পোস্টার হাতে গ্রামবাসীরা তালা বন্দি করে স্বাস্থ্য কর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। আন্দোলনকারীদের বুঝিয়ে স্বাস্থ্য কেন্দ্রের তালা খোলানোর চেষ্টা শুরু করে। তবে পুলিশের কোনও কথা কাজে আসেনি।

একের পর এক ঘটনায় অশান্ত কালিয়াগঞ্জে নতুন করে অশান্তির ঘটনা এড়াতে তৎপর হন বিডিও। আন্দোলনে সামিল গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে বেলা ৩টা নাগাদ হাজির হন যুগ্ম বিডিও। তাঁর সঙ্গে আলোচনায় সন্তুষ্ট হয়ে স্বাস্থ্য কেন্দ্রের তালা খুলে দেন আন্দোলনকারীরা। এক আন্দোলনকারী বলেন, এলাকার পঞ্চায়েতের সদস্য থেকে অঞ্চল অফিস, বিডিও অফিস, পঞ্চায়েত সমিতিতে আবেদন করা হয়। এছাড়াও বিধায়ক সৌমেন রায়, সাংসদ দেবশ্রী চৌধুরী সহ অনেকের কাছেই এই বেহাল রাস্তা সংস্কারের দাবি জানানো হয়। দিনের পর দিন সব জায়গা থেকে শুধু আশ্বাস পাওয়া গিয়েছে, কিন্তু রাস্তার উন্নয়ন হয়নি। তাই দলমত নির্বিশেষে এলাকার মানুষ একত্রিত হয়ে স্বাস্থ্য কেন্দ্রে তালা বন্ধ করেছি।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top