News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পানীয় জলের দাবিতে মহিলাদের বিক্ষোভ, জাতীয় সড়ক অবরোধ
Image

পানীয় জলের দাবিতে মহিলাদের বিক্ষোভ, জাতীয় সড়ক অবরোধ

আগরতলা, ১৯ মে (হি. স.) : পানীয় জলের দাবিতে উদয়পুর এক নং  ফুলকুমারী এলাকার জাতীয় সড়ক অবরোধে সামিল হয়েছেন প্রমীলা বাহিনী।দীর্ঘ দিন যাবৎ জলের সমস্যায় ভুগছেন এলাকাবাসী। অবশেষে শুক্রবার সকালে সমস্যার সমাধান না পেয়ে সড়ক অবরোধে বসেন তাঁরা। অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান ও প্রশাসনের পদস্থ আধিকারিকরা এবং অবরোধকারীদের সাথে তাঁরা কথা বলেন। প্রশাসন আশ্বাস দিয়েছেন ওই এলাকায় নিয়মিত জল সরবরাহ করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেছে প্রমিলা বাহিনী।

জনৈক অবরোধকারী জানিয়েছেন, উদয়পুর এক নং ফুলকুমারী এলাকায় দীর্ঘ দিন যাবৎ তীব্র জল সংকটে ভুগছেন স্থানীয় মানুষ। তাঁদের অভিযোগ, এ-বিষয়ে একাধিক বার প্রশাসনের দারস্থ হয়েও সমস্যার সমাধানে কেউ কর্ণপাত করেননি। তাই জনগণ বাধ্য হয়ে শুক্রবার সকালে পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করেন। তাঁদের দাবি, ওই এলাকায় নিয়মিত জল সরবরাহ করতে হবে। এদিন এই অবরোধের ফলে রাস্তার দুই ধারে যান চলাচল স্তদ্ধ হয়ে পড়েছিল।তাতে যাত্রী দূর্ভোগ চরমে পৌঁছেছিল।

টানা দুই ঘন্টা পর অবরোধ চলার পর খবর পেয়ে ছুটে যান স্থানীয় পঞ্চায়েত প্রধান ও প্রশাসনের পদস্থ আধিকারিকরা। তাঁরা অবরোধকারীদের সাথে কথা বলেন এবং নিয়মিত জল সরবরাহ করা হবে বলে আশ্বাস দিয়েছেন। ওই আশ্বাসের ভিত্তিতে গ্রামবাসী অবরোধ প্রত্যাহার করেন।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top