News Flash

  • Home
  • মুখ্য খবর
  •  ডাস্টবিনে মিলল দুইটি ভ্রুন, তীব্র চাঞ্চল্য
Image

 ডাস্টবিনে মিলল দুইটি ভ্রুন, তীব্র চাঞ্চল্য

আগরতলা, ১৯ মে (হি. স.) : হাসপাতালের ডাস্টবিন থেকে উদ্ধার হয়েছে দুটি ভ্রূণ। ওই ঘটনায় বিশালগড় মহকুমা হাসপাতালে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে মহকুমা স্বাস্থ্য আধিকারিক জ্যোতির্ময় দাস ও বিশালগড় থানার পুলিশ।

জ্যোতির্ময় বাবু জানিয়েছেন, শুক্রবার সকালে  বিশালগড় মহকুমা হাসপাতালের ডাস্টবিনে দুটি ভ্রূণ উদ্ধারের খবর আসে।সেই খবর পেয়ে তিনি হাসপাতালে ছুটে বিষয়টি প্রত্যক্ষ করেন এবং হাসপাতালে কর্তব্যরত নার্সদের ডেকে আনেন।অন্যদিকে, ওই খবর পেয়ে ছুটে আসে বিশালগড় থানার পুলিশও। পুলিশ দুটি ভ্রূণ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বিশালগড় মহকুমা স্বাস্থ্য আধিকারিকের দাবি, আইনগত ভাবে গর্ভপাতের পর হয়তো ভ্রূণ ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। তবে, এ-বিষয়ে বিশদে তদন্ত না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না বলে তিনি মন্তব্য করেছেন।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top