News Flash

  • Home
  • প্রধান খবর
  • ত্রিদেশীয় সফরে রওনা প্রধানমন্ত্রী; জাপান, পাপুয়া নিউ গিনি ও অস্ট্রেলিয়ায় রয়েছে ঠাসা কর্মসূচি
Image

ত্রিদেশীয় সফরে রওনা প্রধানমন্ত্রী; জাপান, পাপুয়া নিউ গিনি ও অস্ট্রেলিয়ায় রয়েছে ঠাসা কর্মসূচি

নয়াদিল্লি, ১৯ মে (হি.স.): ত্রিদেশীয় সফরে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে দিল্লি থেকে বিশেষ বিমানে প্রথমে জাপানের হিরোশিমার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এই সফরকালে তিনি জাপান, পাপুয়া নিউ গিনি এবং অস্ট্রেলিয়া যাবেন। ত্রিদেশীয় সফরের শুরুতে শ্রী মোদী, জাপানের হিরোশিমায় সে দেশের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে জি-৭ শিখর সম্মেলনে যোগ দেবেন। জি-৭ সম্মেলনে শান্তি, সুস্থিতি, খাদ্য, সার ও শক্তি নিরাপত্তার বিষয়ে অগ্রগতি নিয়ে সদস্য দেশগুলির সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদী, অংশগ্রহণকারী নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

সফরের দ্বিতীয় পর্যায়ে তিনি পাপুয়া নিউগিনিতে ভারত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের মধ্যে সহযোগিতা সংক্রান্ত তৃতীয় সম্মেলনে যৌথ সভাপতিত্ব করবেন। শেষ ধাপে অস্ট্রেলিয়ার সিডনিতে যাবেন প্রধানমন্ত্রী। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেবেন শ্রী মোদী। হিরোশিমার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রাক্কালে এই সফরকে ঘিরে তিনি যে কতটা উদ্বিগ্ন, তা টুইট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top