News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরে বেআইনী দখলদারদের বিরুদ্ধে মাঠে নামল প্রশাসন
Image

কৈলাসহরে বেআইনী দখলদারদের বিরুদ্ধে মাঠে নামল প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ কৈলাসহর নেতাজি কর্নার থেকে জেলা কারাগার পর্যন্ত রাস্তার দুই পাশে অবৈধ দখলকারীদের বিরুদ্ধে অবশেষে ব্যবস্থা গ্রহণ করল কৈলাসহর মহকুমা প্রশাসন৷ শুক্রবার অবৈধ অস্থায়ী দোকান ঘর গুলি কৈলাশহর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ভেঙ্গে ফেলা হয়৷ কৈলাশহর বিদ্যুৎ দপ্তরের অফিসের সামনে থেকে কৈলাশহর জেলা কারাগার পর্যন্ত রাস্তার দুই পাশের জায়গা অবৈধ ভাবে দখল করে ব্যবসা করে আসছিল একাংশ ব্যবসায়ী৷ এতে করে রাস্তা দিয়ে চলাচল করা দায় হয়ে দাঁড়িয়েছে সাধারন মানুষের৷ বিষয়টি অনুধাবন করে মহকুমা প্রশাসন শুক্রবার সকালে উচ্ছেদ অভিযান চালায়৷ মহকুমা প্রশাসনের এক আধিকারিক জানান রাস্তার পাশে নতুন করে ড্রেইন নির্মাণ করা হবে৷ তাই এইদিন উচ্ছেদ অভিযান চালানো হয়েছে৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top