News Flash

  • Home
  • প্রধান খবর
  • জ্ঞানবাপী মসজিদের শিবলিঙ্গের বৈজ্ঞানিক সমীক্ষা বন্ধের নির্দেশ সুপ্রিম কোর্টের
Image

জ্ঞানবাপী মসজিদের শিবলিঙ্গের বৈজ্ঞানিক সমীক্ষা বন্ধের নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৯ মে (হি.স.) : বারাণসীর জ্ঞানবাপী মসজিদের অভ্যন্তর থেকে পাওয়া শিবলিঙ্গের বৈজ্ঞানিক সমীক্ষা আপাতত বন্ধ রাখার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পি এস নরসীমা ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জ্ঞানবাপী মসজিদের পরিকাঠামোয় কোনও রকম বৈজ্ঞানিক সমীক্ষা চালানো যাবে না।

গত ১২ মে বারাণসীর জ্ঞানবাপী মসজিদের ওজুখানার প্রাচীন জলাধার থেকে পাওয়া শিবলিঙ্গের কার্বন ডেটিংয়ের জন্য ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণকে (এএসআই) নির্দেশ দিয়েছিলেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি অরবিন্দ কুমার মিশ্র। যদিও ওই কার্বন ডেটিং করার জন্য কাঠামোর যাতে ক্ষতি না হয়, সেদিকেও লক্ষ্য রাখার জন্য এএসআইকে নির্দেশ দিয়েছিলেন তিনি।
এদিন মামলার শুনানিতে মসজিদ কমিটির আইনজীবী হুফেজা আহমদি জানান, আগামী সোমবার থেকে জ্ঞানবাপী মসজিদে বৈজ্ঞানিক সমীক্ষা শুরু হচ্ছে। ওই বৈজ্ঞানিক সমীক্ষায় কাঠামোর ক্ষতি হতে পারে। একই মত পোষণ করেন উত্তরপ্রদেশ সরকারের আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা। এর পরেই জ্ঞানবাপী মসজিদে বৈজ্ঞানিক সমীক্ষা বন্ধ রাখার নির্দেশ দেন প্রধান বিচারপতি। মামলার পরবর্তী শুনানি পর্যন্ত কিছু করা যাবে না বলে জানিয়ে দেন তিনি।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top