News Flash

Image

রেলের ধাক্কায় গুরুতর আহত মহিলা


আগরতলা, ১৮ মে(হি. স.) : রেলের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন এক মহিলা। ধর্মনগর রেল গেট সংলগ্ন এলাকার স্থানীয়রা দেখতে পেয়ে খবর পাঠিয়েছে দমকল কর্মীদের। দমকলকর্মী রক্তাক্ত অবস্থায় মহিলাকে উদ্ধার করে ধর্মনগর হাসাপাতালে নিয়ে গেছে।

জনৈক দমকলকর্মী জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে ধর্মনগর রেল গেট সংলগ্ন এলাকায় রেলের ধাক্কায় এক মহিলা গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা দেখতে পেয়ে সাথে সাথে দমকল কর্মীদের খবর দিয়েছেন। ঘটনাস্থলে ছুটে এসে দমকল কর্মীরা রেল লাইনের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় মহিলাকে উদ্ধার করে ধর্মনগর হাসাপাতালে নিয়ে গিয়েছেন।

তিনি আরও জানিয়েছেন, আহত মহিলা ধর্মনগর শরৎ পল্লী এলাকার বাসিন্দা মধুরিমা পুরকায়স্থ। বর্তমানে ওই মহিলা হাসপাতালে চিকিৎসাধীনে আছেন।

Releated Posts

পশ্চিমবঙ্গে এসআইআর : অ্যাপিল ট্রাইব্যুনালের নিষ্পত্তিতে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল না সুপ্রিম কোর্ট, চাইল মামলার তথ্য

নয়াদিল্লি, ১১ আগস্ট : পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে তৈরি হওয়া আপিল ট্রাইব্যুনালগুলির মামলার…

ByBySandeep Biswas Aug 11, 2026

সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ১১ আগস্ট: সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সমবায়মন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

ছয় মাসে ত্রিপুরায় পর্যটকের সংখ্যা প্রায় ৪ লক্ষ, বিদেশি পর্যটক ৯,৪২৪ জন

আগরতলা, ১১  ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন—মাত্র ছয় মাসে ত্রিপুরায় মোট ৩ লক্ষ ৯৩ হাজার ৮৭৭ জন পর্যটক…

ByByReshmi Debnath Aug 11, 2026

সাত দিন ধরে পানীয় জলের সংকট, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ, আটকে পড়লেন মন্ত্রী কিশোর বর্মণ

আগরতলা, ১১ আগস্ট:টানা সাত দিন ধরে পানীয় জলের তীব্র সংকটে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত জাতীয় সড়ক অবরোধে সামিল…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top