News Flash

  • Home
  • বিদেশ
  • ইতালিতে ভারি বর্ষণ : বন্যা-ভূমিধসে নিহত ৯
Image

ইতালিতে ভারি বর্ষণ : বন্যা-ভূমিধসে নিহত ৯

রোম, ১৮ মে (হি. স.) : ইতালির উত্তরাঞ্চলীয় প্রদেশ এমিলিয়া-রোমাগনায় বন্যা-ভূমিধসে অন্তত ৯ জন নিহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে ১৩ হাজারেরও বেশি বাসিন্দাকে।

ইতালির কেন্দ্রীয় সরকারের বেসামরিক সুরক্ষা বিষয়ক মন্ত্রী নেল্লো মুসুমেকি বলেন, গত ৩৬ ঘণ্টায় এমিলিয়া রোমাগনায় বাৎসরিক গড় বৃষ্টিপাতের অর্ধেকেরও বেশি। তুমুল বৃষ্টির ফলে নদী ও অন্যান্য জলাশয়ের জল উপচে পড়ায় প্রদেশটির বিভিন্ন শহরের বাড়ি-ঘর, রাস্তা-ঘাট এবং হাজার হাজার একর কৃষিজমি ডুবে গেছে।

এমিলিয়া-রোমাগনা প্রাদেশিক সরকারের প্রেসিডেন্ট স্টেফানো বোনাক্কিনি বলেন, এই প্রদেশে এর আগে আমরা এত বৃষ্টিপাত দেখিনি। এটা একটি অভূতপূর্ব দুর্যোগ। এত বেশি বৃষ্টিপাত হয়েছে যে জল নির্গমন ব্যবস্থাগুলোও কাজ করছে না।

প্রাদেশিক সরকারের তথ্য অনুযায়ী, গত ৩৬ ঘণ্টার বৃষ্টিতে এমিলিয়া-রোমাগনা জুড়ে প্রায় ১২০টি ভূমিধসের ঘটনা ঘটেছে। একটি সেতু ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সড়ক ও রেলপথগুলো জলের নিচে তলিয়ে যাওয়ায় অধিকাংশ শহর ও গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এই ভয়াবহ দুর্যোগে শহর-গ্রাম মিলিয়ে এমিলিয়া-রোমাগনা প্রদেশের অন্তত ৩৭টি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আড্রিয়াটিক সাগরের তীরবর্তী রেভেন্না শহর। রেভেন্না নগর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শহরের অধিকাংশ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হলেও এখন পর্যন্ত ঝুঁকিতে আছেন ১৪ হাজারের বেশি মানুষ। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে তাদের এখনো সরিয়ে আনা সম্ভব হয়নি।

এমিলিয়া রোমাগনা প্রাদেশিক সরকারের ভাইস প্রেসিডেন্ট ইরেনে প্রিয়োলো বলেন, বৃষ্টি পুরোপুরি না থামলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসছে। কিন্তু নদী ও অন্যান্য জলাশয়ের জল এখনও বাড়ছে।

Releated Posts

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

হিমালয়ের জলবায়ু সহনশীলতা বাড়াতে নেপাল-ভারত-চীন ব্যবস্থার প্রস্তাব নেপালের প্রধানমন্ত্রী শাহের

কাঠমান্ডু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে নেপাল, ভারত ও চীনকে…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভারত-আমেরিকার প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ‘যুদ্ধ অভ্যাস’: সার্জিও গোর

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ঘটায় দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’।…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top