News Flash

  • Home
  • প্রধান খবর
  • মহিলা যাত্রীদের দেখে অনেক চালক বাসস্টপে বাস থামাচ্ছেন না, অভিযোগ কেজরির
Image

মহিলা যাত্রীদের দেখে অনেক চালক বাসস্টপে বাস থামাচ্ছেন না, অভিযোগ কেজরির


নয়াদিল্লি, ১৮ মে (হি. স.) : মহিলা যাত্রীদের দেখে অনেক বাস চালক বাসস্টপে বাস থামাচ্ছেন না। ভিডিও পোস্ট করে এমনি অভিযোগ করলেন দিল্লির আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ।

দিল্লির সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা ইতিমধ্যেই করেছে কেজরিওয়াল সরকার। কিন্তু মহিলা যাত্রীদের দেখে অনেক বাস চালক বাসস্টপে বাস থামাচ্ছেন না বলে অভিযোগ দিল্লির মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার এ নিয়ে একটি ভিডিয়ো টুইট করেছেন কেজরিওয়াল । সেই টুইটে দিল্লির মুখ্যমন্ত্রী লিখেছেন, “যেহেতু মহিলারা বিনামূল্যে বাসযাত্রা করতে পারেন, তাই কিছু বাসচালক মহিলা যাত্রীদের দেখে বাস থামাচ্ছেন না বলে অভিযোগ এসেছে। এই কাজ সহ্য করা হবে না। অভিযুক্ত বাসচালকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।”

কে কেজরিওয়ালের আপলোড করা ভিডিয়োয় দেখা যাচ্ছে, দিল্লির একটি বাসস্টপে দাঁড়িয়ে রয়েছেন তিন জন মহিলা যাত্রী। একটি সরকারি বাস এসে দাঁড়ালো সেখানে। এক জন বাস থেকে নামলেন সেখানে। বাসস্টপ থেকে একটু এগিয়ে বাসটি দাঁড়ানোয় সেখানে অপেক্ষা করা তিন মহিলা যাত্রী এগিয়ে গেলেন বাস ধরার জন্য। বাসটিকে দাঁড়ানোর জন্য হাতও দেখিয়েছিলেন তাঁরা। কিন্তু বাসটি দাঁড়ায়নি। ওই মহিলা যাত্রীদের না নিয়েই চলে গেল বাসটি। ওই তিন মহিলা হতাশ হয়ে দাঁড়িয়ে রইলেন সেখানে। পরবর্তী বাসের জন্য অপেক্ষা করতে লাগলেন।

জানা গিয়েছে, কেজরিওয়ালের টুইট করা ভিডিয়োয় যে বাসটি দেখা গিয়েছে, সেই বাসের চালককে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। দিল্লির পরিবহণ এবং আইনমন্ত্রী কৈলাস গেহলট জানিয়েছেন, অভিযুক্ত বাসচালককে ডিউটি থেকে সরিয়ে দেওয়ার কথা। এ প্রসঙ্গে এক টুইটে দিল্লিপ পরিবহণমন্ত্রী লিখেছেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশ মত অভিযুক্ত বাসচালককে সরিয়ে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।”

Releated Posts

‘রাহুল গান্ধী পালাবেন না’ পোস্টার হাতে সংসদ চত্বরে এনডিএ সাংসদদের প্রতিবাদ মিছিল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের দাবিকে ঘিরে মঙ্গলবার…

ByByNews Desk Aug 11, 2026

স্বাধীনতা দিবস ঘিরে ভারতে হামলার ছক কষতে পারে আইএসআই, সতর্ক নিরাপত্তা সংস্থাগুলি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের আগে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই-সমর্থিত উপাদানগুলি ভারতে বড় ধরনের…

ByByNews Desk Aug 11, 2026

এআই-চালিত জিইএম প্ল্যাটফর্মে আরও দক্ষ ও সাশ্রয়ী হবে সরকারি ক্রয়: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত সরকারি ই-মার্কেটপ্লেস প্ল্যাটফর্ম ক্রেতা ও বিক্রেতাদের সরকারি ক্রয় প্রক্রিয়ায় আরও বুদ্ধিদীপ্তভাবে…

ByByNews Desk Aug 11, 2026

‘পিএসবি কনফ্লুয়েন্স’-এ সহযোগিতামূলক আলোচনা ও সেরা পদ্ধতি বিনিময়ে জোর সরকারের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): সহযোগিতামূলক আলোচনা এবং সেরা পদ্ধতি বিনিময়ের লক্ষ্যে আগামী ১৭ ও ১৮ আগস্ট নয়াদিল্লিতে ‘পিএসবি…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top