News Flash

  • Home
  • খেলা
  • টেরেসা ডায়াগনস্টিকের রজত বর্ষপূর্তি উপলক্ষে হাঁটা প্রতিযোগিতা ২১শে
Image

টেরেসা ডায়াগনস্টিকের রজত বর্ষপূর্তি উপলক্ষে হাঁটা প্রতিযোগিতা ২১শে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ মে।। আগামী ২১ মে আয়োজন করা হচ্ছে এক ওয়াকথন রেলি বা হাঁটা প্রতিযোগিতার। ওইদিন সকাল ছয়টায় এই হাঁটা প্রতিযোগিতা শুরু হবে আস্তাবলে স্বামী বিবেকানন্দ ময়দানের বিপরীতে টেরেসা হেলথ কেয়ার সেন্টারের প্রাঙ্গণ থেকে। এখানে যেকোনও অ্যাথলেট, খেলোয়াড় বা সুস্থ সাধারন ব্যক্তি এই হাঁটা প্রতিযোগিতায় যোগদান করতে পারবেন। এই হাঁটা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে মোটা অংকের প্রাইজ মানিতে সম্মানিত করা হবে। প্রথম পুরস্কারের মূল্য ১০ হাজার টাকা। এই ওয়াকথন রেলি বা হাঁটা প্রতিযোগিতায় যাঁরা যোগদান করতে ইচ্ছুক তাঁরা ৯০৮৯৩১০৯৪১ নম্বরে ফোনে যোগাযোগ করে নাম নথিভুক্ত করতে পারেন। উল্লেখ্য, আজ, বুধবার টেরেসা ডায়াগনস্টিক সেন্টার-এর ২৫ তম বর্ষপূর্তি। এই ২৫ তম বর্ষপূর্তি বা সিলভার জুবিলী উদযাপন উপলক্ষে বর্ষব্যাপী আয়োজিত বেশ কিছু অনুষ্ঠানের অঙ্গস্বরূপ এই ওয়াকথন রেলি বা হাঁটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বলা বাহুল্য, আজ, বর্ষব্যাপী অনুষ্ঠানের শুরুর দিনে সকালে টেরেসা ডায়াগনস্টিক সেন্টার-এর  সেকেন্ড ফ্লোরে এক মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক বিশেষ সংস্কৃতিক সন্ধ্যাও অনুষ্ঠিত হয়েছে। আগামী ২১ মে এবং ১১ই জুন আরও দুটো বিশেষ অনুষ্ঠানের উদ্যোগ রয়েছে উদ্যোক্তা টেরেসা ডায়াগনস্টিক সেন্টার-এর। সবকটি অনুষ্ঠান সুষ্ঠুভাবে আয়োজনে উদ্যোক্তারা সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top