News Flash

  • Home
  • খেলা
  • সন্তোষ মেমোরিয়াল প্রথম ডিভিশন লীগের গুরুত্বপূর্ণ ৩টি ম্যাচ আজ
Image

সন্তোষ মেমোরিয়াল প্রথম ডিভিশন লীগের গুরুত্বপূর্ণ ৩টি ম্যাচ আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ মে।। মূলতঃ লড়াই হবে এখন পোলস্টার, ব্লাডমাউথ এবং বিসিসি-র মধ্যে। চ্যাম্পিয়ন এবং রানার্স হওয়ার প্রতিদ্বন্দ্বিতা। সাফল্যের লক্ষ্যে কিঞ্চিৎ উঁকি ঝুঁকি রয়েছে চলমান সংঘ, ওল্ড প্লে সেন্টারেরও। তবে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে পোলস্টার, ব্লাডমাউথ এবং বিসিসি-ই এগিয়ে। আগামীকাল কার্যত সেমিফাইনাল বলা যেতে পারে। কেননা, আগামীকাল ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সন্তোষ মেমোরিয়াল প্রথম ডিভিশন লীগ ক্রিকেট টুর্নামেন্টের অন্তিম পর্যায়ে তিন মাঠে তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে মৌচাক ক্লাব খেলবে ওল্ড প্লে সেন্টার বা ওপিসি-র বিরুদ্ধে। এটি মৌচাকের শেষ ম্যাচ। ইতোমধ্যে মৌচাক ৬ ম্যাচ খেলে মাত্র একটিতে জয় এবং অপর একটি পরিত্যক্ত ম্যাচে পয়েন্টের ভাগ পেয়ে মোট ছয় পয়েন্ট নিয়ে তালিকায় এই মুহূর্তে ৭ নম্বর অবস্থানে রয়েছে। ওপিসি রয়েছে পঞ্চম স্থানে। এ পর্যন্ত ৫ ম্যাচের মধ্যে তিনটিতে জয় ছিনিয়ে ১২ পয়েন্ট পেয়ে। ‌ আগামীকাল এমবিবি স্টেডিয়ামে চলমান সংঘ খেলবে বনমালীপুর ক্রিকেট ক্লাব বা বিসিসি-র বিরুদ্ধে। বিসিসি-র পক্ষে এটি ষষ্ঠ ম্যাচ হলেও চলমান সংঘের পক্ষে এটি অন্তিম ম্যাচ। বিসিসি এ পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে চারটিতে জয় পেয়ে ১৬ পয়েন্ট পেলেও রান রেটের নিরিখে পোলস্টার ও ব্লাডমাউথের পেছনে রয়েছে, তৃতীয় শীর্ষে। ০.৭৫৯ রান রেটের সুবাদে। নরসিংগড়ের পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে ব্লাডমাউথ ক্লাব খেলবে পোলষ্টার ক্লাবের বিরুদ্ধে। দুই দলের পক্ষেই এটি ষষ্ঠ ম্যাচ। পাঁচটি করে ম্যাচ খেলে দুই দলই চারটিতে জয় ছিনিয়ে ১৬ করে পয়েন্ট পেলেও রান রেটের নিরিখে পোলস্টার ও ব্লাডমাউথ যথাক্রমে প্রথম ও দ্বিতীয় শীর্ষে রয়েছে। পোস্টারের নেট রান রেট ২.৩১০ এবং ব্লাড মাউথের নেট রান রেট ১.৪২৭। ২০ মে এমবিবি স্টেডিয়ামে ও পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে দু-দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আগামীকালের তিনটি ম্যাচের গুরুত্বও যথেষ্ট। আগামীকাল ম্যাচের ফলাফলের উপর ভিত্তি করে চ্যাম্পিয়ন ও রানার্স আপের লাইন আপ কিছুটা হলেও তৈরি হবে। জয়ের লক্ষ্যে নিঃসন্দেহে প্রতিটি দলই মরিয়া। বিনা লড়াইয়ে কোন দলই ময়দানে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ। আগামীকাল ও শনিবার মাঠে লড়াই কেমন জমে ওঠে তাই এখন দেখার বিষয়।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top