News Flash

  • Home
  • প্রধান খবর
  • মুম্বইয়ের বান্দ্রা এলাকায় বস্তিতে আগুন; আহত দু”জন হাসপাতালে চিকিৎসাধীন
Image

মুম্বইয়ের বান্দ্রা এলাকায় বস্তিতে আগুন; আহত দু”জন হাসপাতালে চিকিৎসাধীন

মুম্বই, ১৭ মে (হি.স.): মুম্বইয়ের বান্দ্রা এলাকায় আগুন লাগল বস্তিতে। বুধবার ভোরে নার্গিস দত্ত রোড বরাবর ঝুপড়িতে আগুন লাগে। লেভেল-২ পর্যায়ের আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের মোট ১০টি ইঞ্জিন। এই অগ্নিকাণ্ডে আহত হয়েছেন দু”জন, তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।

বিএমসি জানিয়েছে, বুধবার ভোর ৪.৪০ মিনিট নাগাদ বান্দ্রা এলাকায় নার্গিস দত্ত রোড বরাবর ঝুপড়িতে আগুন লাগে। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের মোট ১০টি ইঞ্জিন। বিএমসি জানিয়েছে, এই অগ্নিকাণ্ডে দু”জন আহত হয়েছেন। তাঁরা বান্দ্রার ভাভা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উভয়ের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top