News Flash

  • Home
  • খেলা
  • অমরপুরে সিনিয়র লীগ ক্রিকেটে ইয়াপ্রিকে হারিয়ে দেবার্প্রিত ফাইনালে
Image

অমরপুরে সিনিয়র লীগ ক্রিকেটে ইয়াপ্রিকে হারিয়ে দেবার্প্রিত ফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ মে।। দেবার্প্রিত ক্রিকেট একাডেমি ফাইনালে পৌঁছলো। অমরপুরে সিনিয়র ক্লাব লীগ ক্রিকেট টুর্নামেন্ট এখন অন্তিম পর্যায়ে। প্রথম সেমিফাইনাল ম্যাচে আজ দেবার্প্রিত ক্রিকেট একাডেমী বৃষ্টি বিঘ্নিত খেলায় প্রতিপক্ষ ইয়াপ্রি কৌতাল ক্লাব কে ৭৮ রানের ব্যবধানে পরাজিত করে ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভিজেডি মেথডে দেবার্প্রিত ক্রিকেট একাডেমি আজ জয়ী হয়েছে। অমরপুরে রাঙ্গামাটি গ্রাউন্ডে সকাল ৯ টায় ম্যাচ শুরুতে টস ইয়াপ্রি কৌতাল ক্লাব প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। দেবার্প্রিত ক্রিকেট একাডেমি ব্যাট হাতে নামলেও বৃষ্টির কারণে ৫০ ওভারের ম্যাচ ১৮ ওভার খেলতেই খেলা থেমে যায়। ইতোমধ্যে দেবার্প্রিত ক্রিকেট একাডেমী এক উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে দেবব্রত সাহার অপরাজিত ৭৬ রান এবং সুবিমল নাথের অপরাজিত ৩০ রান উল্লেখযোগ্য। দেবব্রত ৪৬ বল খেলে নয়টি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৭৬ রানে অপরাজিত থাকে। বৃষ্টির পর ম্যাচ পুনরায় শুরু হলে ইয়াপ্রি কৌতাল ক্লাবের সামনে ১৮ ওভারে ১৩০ রানের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়। ইয়াপ্রি কৌতালের ব্যাটার্সরা তেমন দক্ষতার সঙ্গে রান পায়নি বলে মাত্র ৫১ রানেই ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে সর্বাধিক ১৮ রান পায় বিজয় জমাতিয়া। দেবার্প্রিত ক্রিকেট একাডেমীর রাম দুলাল সাহা এগারো রানে পাঁচটি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও পায়। এছাড়া, গোপাল দাসগুপ্ত পেয়েছে ১৪ রানে চারটি উইকেট। দেবোত্তম ঘোষ পেয়েছে একটি উইকেট। উল্লেখ্য, আগামী ১৯ মে টুর্নামেন্টের অপর সেমিফাইনালে জুপিটার ক্লাব ও ব্রাইড ডায়মন্ড ক্লাব পরস্পরের মুখোমুখি হবে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top