News Flash

  • Home
  • দিনের খবর
  • তীব্র গরমে নাজেহাল অবস্থা পুরুলিয়ায়, জল সঙ্কটে জেলার সাধারণ মানুষ
Image

তীব্র গরমে নাজেহাল অবস্থা পুরুলিয়ায়, জল সঙ্কটে জেলার সাধারণ মানুষ

পুরুলিয়া, ১৫ মে (হি.স.): বৃষ্টির দেখা নেই অনেক দিন হল, পাল্লা দিয়ে বাড়ছে গরমের দাপট। একইসঙ্গে বাড়ছে জল সঙ্কটও। তাপপ্রবাহের মধ্যেই গরমে নাজেহাল অবস্থা পুরুলিয়া জেলার বাসিন্দারা। প্রতিবছরই গ্রীষ্মে পুরুলিয়া জেলার সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে, এবারও একই অবস্থা। গরম থেকে রেহাই পেতে এখন বৃষ্টিই অন্যতম ভরসা। কিন্তু, দেখা নেই বৃষ্টির। উল্টে দাবদাহের সম্ভাবনা রয়েছে।

বিগত প্রায় এক সপ্তাহ ধরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ, দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করছে ৪২-৪৩ ডিগ্রির ঘরে। বৃষ্টির জন্য হাহাকার পড়ে গিয়েছে মানুষের মধ্যে, পানীয় জলের দোকানে বাড়ছে ভিড়। ছাতা ছাড়া বাড়ির বাইরে বেরোচ্ছেন না কেউ। পুরুলিয়ার জেলার মানুষজনের কষ্ট বাড়িয়েছে জল সঙ্কট। গ্রামাঞ্চলে দেখা দিয়েছে পানীয় জলের সঙ্কট। নলকূপ থেকে বেরোচ্ছে না জল। জেলাবাসী এখন বৃষ্টির অপেক্ষার চাতক পাখির মতো আকাশের দিকে তাঁকিয়ে রয়েছেন।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top