News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়ক থেকে যাত্রীবাহী বাস গিয়ে পড়ল পুকুরে, আহত ১১
Image

নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়ক থেকে যাত্রীবাহী বাস গিয়ে পড়ল পুকুরে, আহত ১১

আগরতলা, ১৫ মে (হি.স.): নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস জাতীয় সড়ক থেকে ছিটকে গিয়ে পড়েছে পুকুরে। তাতে, ওই বাসের ১১ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। গুয়াহাটি থেকে আগরতলা ফেরার পথে লংতরাইভ্যলী মনু থানাধীন করমছড়া বাজার সংলগ্ন এলাকায় শেরওয়ালি ট্রেভেলসের বাস দূর্ঘটনার কবলে পড়েছে। দমকল কর্মীরা রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।
জনৈক এলাকাবাসী জানিয়েছেন, সোমবার ভোর ৫টা নাগাদ গুয়াহাটি থেকে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। লংতরাইভ্যলীর মনু থানাধীন করমছড়া বাজার সংলগ্ন এলাকায় বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অসম-আগরতলা জাতীয় সড়কের পাশে পুকুরে গিয়ে পড়েছে বাসটি। তাতে ওই বাসের ১১ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন স্থানীয় মানুষ। তাঁরাই দমকল বাহিনী ও মনু থানায়  খবর দিয়েছেন। দমকলকর্মীরা রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে বিরাশী মাইল প্রাথমিক স্বাহ্যকেন্দ্রে নিয়ে গিয়েছেন। বড়সড় দূর্ঘটনা থেকে যাত্রীরা অল্পেতে রক্ষা পেয়েছেন বলে জানান তিনি।


এ বিষয়ে জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আজ সকালে করমছড়া বাজার সংলগ্ন এলাকায় এএস০১এনসি৪২৬৯ নম্বরের শেরওয়ালি ট্রেভেলসের একটি যাত্রীবাস দূর্ঘটনার কবলে পড়েছে। তাতে গুরুতর আহত হয়েছেন ১১ জন যাত্রী। সেই খবর পেয়ে হাসপাতালে ছুটে গিয়েছে পুলিশ। কিন্তু বর্তমানে হাসপাতালে ৯ জন যাত্রী চিকিৎসাধীনে আছেন। তবে দুই জন যাত্রী হাসপাতালে নেই বলে জানান তিনি। পুলিশের প্রাথমিক ধারণা ওই ২ জন যাত্রী হয়তো হাসপাতাল থেকে ছুটি নিয়ে চলে গিয়েছেন।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top