News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বহির্রাজ্যের ত্রিপুরা ভবনগুলির পরিষেবা নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর
Image

বহির্রাজ্যের ত্রিপুরা ভবনগুলির পরিষেবা নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে৷৷ বহির্রাজ্যের ত্রিপুরা ভবনগুলির ব্যবস্থাপনা ও পরিষেবার মানোন্নয়ন নিয়ে আজ সচিবালয়ের ১ নং সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়৷ সভায় সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা৷ সভায় মুখ্যমন্ত্রী দিল্লি, কলকাতা ও গুয়াহাটিতে অবস্থিত ত্রিপুরা ভবনগুলির পরিচালন ব্যবস্থাপনা নিয়ে খোঁজখবর নেন৷ মুখ্যমন্ত্রী ত্রিপুরা ভবনগুলিতে রাজ্যের মানুষের সুুযোগ সুুবিধা, পরিষেবা প্রসারিত করার পাশাপাশি এগুলির মানোন্নয়নে বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন৷ সভায় মুখ্যসচিব জে কে সিনহা, মুখ্যমন্ত্রীর সচিব ড. পি কে চক্রবর্তী, জিএ এসএ দপ্তরের সচিব টি কে চাকমা, অর্থ দপ্তরের সচিব বিজেশ পাণ্ডে, পর্যটন দপ্তরের সচিব ইউ কে চাকমা, পূর্তদপ্তরের সচিব অভিষেক সিং, ক’ষি দপ্তরের সচিব অপূর্ব রায়, মুখ্যমন্ত্রীর ওএসডি পরমানন্দ সরকার ব্যানার্জী সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷

Releated Posts

চন্দ্রপুরে কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ধর্মনগর থানায় বিক্ষোভ

ধর্মনগর, ২৭ জুলাই: চন্দ্রপুরে কংগ্রেস কর্মী-সমর্থকদের ওপর দুষ্কৃতীদের হামলার অভিযোগকে কেন্দ্র করে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে ধর্মনগর। ঘটনার…

ByByReshmi Debnath Jul 27, 2026

সাব্রুম নগর পঞ্চায়েতের নাগরিক পরিষেবা তলানিতে, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

সাব্রুম, ২৭ জুলাই: উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত দক্ষিণ ত্রিপুরার সাব্রুম শহরে নাগরিক পরিষেবা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

২৯ জুলাই শ্রীশ্রী ভীরাম্মা কালী মন্দিরের ১১তম বাৎসরিক উৎসব, তিন দিনব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

মেলাঘর, ২৭ জুলাই: সোনামুড়া মহকুমার মেলাঘর রাঙ্গামুড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী শ্রীশ্রী ভীরাম্মা কালী মন্দিরে আগামী ২৯ জুলাই অনুষ্ঠিত হতে…

ByByReshmi Debnath Jul 27, 2026

জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত বাইক আরোহী

আগরতলা, ২৭ জুলাই : চড়িলামের বনকুমারী সংলগ্ন জাতীয় সড়কে সোমবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এক…

ByByTaniya Chakraborty Jul 27, 2026
Scroll to Top