News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উগান্ডার রমনী পাচারকান্ডে তিনজনকে গ্রেপ্তার করল বিশালগড় থানার পুলিশ
Image

উগান্ডার রমনী পাচারকান্ডে তিনজনকে গ্রেপ্তার করল বিশালগড় থানার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে৷৷ বিশালগড় থানার পুলিশ উগান্ডা রমনী পাচারকান্ডে তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে৷ তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি মারুতি গাড়ি উদ্ধার হয়েছে৷ অন্যান্যদের আটক করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷  কুখ্যাত তিন নারী পাচারকারীকে জালে তুলেছে বিশালগড় থানার পুলিশ৷ ধৃতরা হল আরাবুল রহমান, ইদ্দিশ মিয়া, মামন মিয়া৷ তাদের বাড়ি বিশালগড় রঘুনাথপুরে৷ গত ৪ মে আফ্রিকার উগান্ডা নিবাসী মহিলাকে বাংলাদেশে পাচারের চেষ্টা করেছিলো পাচারচক্রটি৷ ত্রিপুরা ভ্রমণে আসা বিদেশিনীকে আগরতলা রেল স্টেশন থেকে এনে বিশালগড়ে আটকে রেখেছিল৷ মহিলা কোনক্রমে তাদের ঘেরাটোপ থেকে নিজেকে রক্ষা করে বিশালগড় থানায় আশ্রয় নেয়৷ মহিলার পাসপোর্ট ব্যাগ মোবাইল ফোন পাচারকারীদের হেফাজতে ছিল৷ বিশালগড় মহিলা থানা মহিলার বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা গ্রহণ করে৷ মহিলা বর্তমানে জেল হাজতে রয়েছে৷ মামলার তদন্তকারী অফিসার মহকুমা পুলিশ আধিকারিক রাহুল দাস তদন্ত শুরু করেন৷ তদন্তক্রমে অপরাধীদের চিহ্ণিত করে৷ অবশেষে শনিবার পাচারকান্ডে যুক্ত  তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ৷ এদের কেউ পাচারকারী, কেউ আশ্রয়দাতা এবং কেউ পরিবহনে সহযোগিতা করে৷উগান্ডার  মহিলার পাসপোর্ট ব্যাগ মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে৷ পাচার কাজে ব্যবহৃত মারুতি গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ৷  সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী জানান ,একটি পাচারকারী চক্র সক্রিয় রয়েছে৷ আরও কিছু তথ্য আসছে৷ সবাইকে আইনের আওতায় আনা হবে৷ এসডিপিও রাহুল দাস জানান এটি একটি সংগঠিত চক্র৷ বাংলাদেশের দালালচক্রের সঙ্গে ওরা জড়িত৷ এই কাজে যুক্ত এবং সহযোগী প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে৷চন্দ্রপুরে  কবরস্থান এবং শ্মশান ঘাট সংস্কার করা হবে৷ নদীর ভাঙ্গনে জমে অনেকটাই কমে গেছে৷ ডিমারগেশন করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মেয়র মজুমদার৷ রবিবার এলাকার কপর্োরেশন সহ বিজেপির পথের সভাপতি থেকে সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করেন মেয়র৷

Releated Posts

পকসো মামলায় দোষী সাব্যস্ত, ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ

ধর্মনগর, ২৯ আগস্ট: পকসো আইনে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল ধর্মনগরের বিশেষ বিচারকের…

ByByNews Desk Aug 29, 2026

বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষার্থীদের পছন্দের শিল্পকলাকে একীভূত করে নতুন পাঠ্যক্রম তৈরী করা উচিৎ: রাজ্যপাল

আগরতলা, ২৯ আগস্ট: ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু পরামর্শ দিয়েছেন যে, বিশ্ববিদ্যালয়গুলি যেন তাদের বিদ্যমান গতানুগতিক পাঠ্যক্রমের সাথে…

ByByNews Desk Aug 29, 2026

ধ্যানচাঁদের জন্মদিনে বিলোনিয়ায় জাতীয় ক্রীড়া দিবস পালন

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট: ভারতীয় হকি কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে শনিবার বিলোনিয়ায় দক্ষিণ জেলা ভিত্তিক জাতীয় ক্রীড়া দিবস…

ByByNews Desk Aug 29, 2026

৪ সেপ্টেম্বরের ৭২ ঘণ্টার ত্রিপুরা বন্ধের সমর্থনে খোয়াই ও সিপাহীজলায় গাড়ি র‍্যালি

চড়িলাম, ২৯ আগস্ট: বিভিন্ন দাবি-দাওয়াকে সামনে রেখে আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে এনএলএফটি-র…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top