News Flash

  • Home
  • দিনের খবর
  • কেজরিওয়ালের কাছ থেকে জনসেবার মন্ত্র নিলেন নবনির্বাচিত সাংসদ রিংকু
Image

কেজরিওয়ালের কাছ থেকে জনসেবার মন্ত্র নিলেন নবনির্বাচিত সাংসদ রিংকু

নয়াদিল্লি, ১৪ মে (হি.স.) : জলন্ধর সংসদীয় আসনে ঐতিহাসিক বিজয় পাওয়ার পরে নবনির্বাচিত সাংসদ সুশীল কুমার রিংকু, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান রবিবার সকালে আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে তাঁর বাসভবনে দেখা করেন এবং পঞ্জাবের জনগণের সেবা করার মন্ত্র নিলেন।

অরবিন্দ কেজরিওয়াল একটি বিশেষ সভা করেছেন এবং সাংসদ সুশীল কুমার রিংকুকে পঞ্জাব এবং এর জনগণের উন্নয়ন সম্পর্কিত বিষয়গুলি সংসদে জোরালোভাবে উত্থাপন করার পরামর্শ দিয়েছেন। বৈঠক শেষে নবনির্বাচিত সাংসদ সুশীল কুমার রিংকু বলেন, জলন্ধরে অনেক ফ্লাইওভার ও রাস্তার প্রকল্প আটকে আছে। আদমপুর বিমানবন্দর বন্ধ থাকায় শিল্পেরও রয়েছে নানা সমস্যা। এসব বিষয় সংসদে জোরালোভাবে তুলে ধরবেন। এই সময় রাজ্যসভার সদস্য সঞ্জয় সিং এবং অশোক মিত্তলও উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, জলন্ধর লোকসভা আসনের উপনির্বাচনে আম আদমি পার্টির প্রার্থী সুশীল কুমার রিংকু জয়লাভ করেছেন। শনিবার তিনি কংগ্রেস প্রার্থীকে নিজেদের দুর্গে পরাজিত করেছেন।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top