News Flash

Image

রবিবারেও অপরিবর্তিত জ্বালানির দাম

নয়াদিল্লি, ১৪ মে (হি.স.) : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ওঠানামা অব্যাহত রয়েছে। তবুও আজ রবিবার দেশে পেট্রোল ও ডিজেলের দাম স্থিতিশীল রয়েছে। অপরিশোধিত তেল রফতানি ও ডলারের কারণে প্রতি ব্যারেল ৯৬ ডলারের চেয়ে সামান্য কম। যদিও সরকারি খাতের তেল ও গ্যাস বিপণন সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন করেনি। ফলে টানা প্রায় এগারো মাস ধরে অপরিবর্তিত থাকল জ্বালানির দাম।

রবিবার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের এক বিজ্ঞপ্তি অনুসারে, দিল্লিতে পেট্রোল প্রতি লিটার ৯৬.৭২ টাকা এবং ডিজেল প্রতি লিটার ৮৯.৬২ টাকায় বিক্রি হচ্ছে।
মুম্বইতে এক লিটার পেট্রোল পাওয়া যাচ্ছে ১০৬.৩১ টাকায় এবং ডিজেল প্রতি লিটার ৯৪.২৭ টাকায়। চেন্নাইতে এক লিটার পেট্রোলের দাম ১০২.৬৩ টাকা এবং ডিজেলের ৯৪.২৪ টাকা। কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ১০৬.০৩ টাকা আর ডিজেলের দাম ৯২.৭৬ টাকা।

ভ্যাট এবং মালবাহী চার্জের উপর নির্ভর করে দেশে পেট্রোল এবং ডিজেলের দাম রাজ্যে আলাদা। কেন্দ্রীয় সরকারও মোটর জ্বালানির উপর আবগারি শুল্ক নিয়ে থাকে।
প্রসঙ্গত, গত ২১ মে থেকে সারা ভারতে জ্বালানির দাম স্থিতিশীল রয়েছে।

Releated Posts

রাজস্থানে ‘অপারেশন ক্লিন’ সম্প্রসারিত, পাকিস্তান সীমান্ত সংলগ্ন ১০২ গ্রাম নজরদারির আওতায়

জয়পুর, ১৫ জুন (আইএএনএস): ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত বরাবর নিরাপত্তা জোরদার করতে কেন্দ্র-সমর্থিত ‘অপারেশন ক্লিন’-এর পরিধি ১৫ কিলোমিটার থেকে…

ByByNews Desk Jun 15, 2026

পশ্চিম এশিয়ায় সংঘাত অবসানে আমেরিকা-ইরান সমঝোতাকে স্বাগত মোদির, শান্তি ও স্থিতিশীলতা ফেরার আশা ভারতের

ব্রাতিস্লাভা, ১৫ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংঘাত অবসানে আমেরিকা ও ইরানের মধ্যে হওয়া সমঝোতাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 15, 2026

উত্তর ২৪ পরগনার পুকুর থেকে উদ্ধার বিপুল অস্ত্র ও গুলি, তদন্তে পুলিশ

কলকাতা, ১৫ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনা জেলার হাবরার একটি পুকুর থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার…

ByByNews Desk Jun 15, 2026

‘বন্দে মাতরম্’-এর সুরে প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানাল স্লোভাকিয়া

ব্রাতিস্লাভা, ১৫ জুন (আইএএনএস): স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় পৌঁছে উষ্ণ অভ্যর্থনা পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঐতিহাসিক এই সফর উপলক্ষে…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top