News Flash

  • Home
  • খেলা
  • কৌশলের অর্ধশতকে হার্ভেকে সহজে হারিয়ে চতুর্থ জয় পেলো ব্লাডমাউথ
Image

কৌশলের অর্ধশতকে হার্ভেকে সহজে হারিয়ে চতুর্থ জয় পেলো ব্লাডমাউথ

হার্ভে:- ১২৯/১০(৪৪.১)

ব্লাডমাউথ:- ১৩০/৪(২৩.১)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ মে।।কৌশল আচার্য-‌র অর্ধশতরান। তাতেই চতুর্থ জয় পেলো ব্লাডমাউথ ক্লাব। পরাজিত করলো আসরের সবথেকে নীচের স্থানে থাকা হার্ভে ক্লাবকে। ৬ উইকেটে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে রবিবার হার্বের গড়া ১২৯ রানের জবাবে ব্লাডমাউথ ৪ উইকেট হারিয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের কৌশল আচার্য ৫০ রান করেন। সকালে স্যাচস্যাতে ভাব দেখে ব্লাডমাউথের অধিনায়ক তুষার সাহা টসে জয়লাভ করে হার্ভে-‌কে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান। ব্লাডের স্পিন অ্যাটাকে নাজেহাল হয়ে পড়ে হার্ভে। এবং দ্রুত উইকেট হারাতে থাকে। দল ৪৪.‌১ ওভার ব্যাট করে ১২৯ রান করতে সক্ষম হয়। দলের পৌরুশ মিশ্র ৬৯ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২৮, সমীর দেববর্মা ৬৪ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩, বিজয় বিশ্বাস ১৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৭ এবং পামির দেবনাথ ২৯ বল খেলে ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৬ রান। ব্লাডমাউথের পক্ষে তুষার সাহা (‌৩/‌২৩), অরবিন্দ ভর্মা (‌৩/‌৩৮) এবং স্বরব সাহানি (‌২/‌১৬) সফল বোলার। জবাবে খেলতে নেমে ২৩.‌১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে কৌশল আচার্য ৫২ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ‌‌‌৫০,বাপ্পা দাস ৩৮ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৭, প্রশান্ত ভান্ডারি ১৭ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২০ এবং অরবিন্দ ভর্মা ১৬ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। হার্ভের পক্ষে পৌরুষ মিশ্র (‌২/‌৩৯) সফল বোলার।‌‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top