News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জাতীয় লোক আদালত পরিদর্শন করলেন হাইকোর্টের মুখ্য বিচারপতি
Image

জাতীয় লোক আদালত পরিদর্শন করলেন হাইকোর্টের মুখ্য বিচারপতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে৷৷ শনিবার অনুষ্ঠিত হল জাতীয় লোক আদালত৷ লোক আদালতে বিনা খরচায় মামলা নিষ্পত্তির সুযোগ পান অনেকেই৷  শনিবার রাজ্যে আবারও বসে জাতীয় লোক আদালত৷ ত্রিপুরা উচ্চ আদালত ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে সরকারী ছুটির দিনে এই লোক আদালত বসে৷ এই লোক আদালতে মোট ৬৬টি বেঞ্চে ১১,৩৪৬ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়৷ এর মধ্যে মামলা পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত ৫০৭০ টি বিষয় এবং আদালতে বিচারাধীন ৬২৭৬টি মামলা ছিল৷ জাতীয় লোক আদালতে ব্যাঙ্ক ঋণ পরিশোধ সংক্রান্ত ৪৩৯৩ টি মামলা, মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলা ২৯২টি, ভোক্তা আদালত সংক্রান্ত ০৮ টি মামলা, দূরসঞ্চার নিগমের অনাদায়ী বিল সংক্রান্ত বিরোধের ৬৭৭টি মামলা, আপসযোগ্য ফৌজদারি বিরোধের ৫৫৭৬ টি মামলা, বৈবাহিক বিরোধের ২১৯টি মামলা, চেক বাউন্স সংক্রান্ত (এনআই অ্যাক্ট) ৯৭টি মামলা, অন্যান্য দেওয়ানি সংক্রান্ত ৩৪টি মামলা, অবমাননা সংক্রান্ত ২১টি মামলা এবং জমি অধিগ্রহণ সংক্রান্ত ১২টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়৷ ত্রিপুরা উচ্চ আদালতেও একটি বেঞ্চ বসে ছিল৷ এই বেঞ্চে ৮০টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়৷ লোক আদালতে সবচেয়ে বেশি ১১টি বেঞ্চ বসে আগরতলা আদালত চত্বরে৷ ইতিমধ্যে মামলার উভয় পক্ষকেই নোটিশ দেওয়া হয়েছিল৷ আদালত চত্বরে নাগরিকদের সাহায্যের জন্য বসানো হয়েছিল হেল্প ডেস্ক৷ প্যারা লিগ্যাল ভলান্টিয়াররা আদালত চত্বরে নোটিশপ্রাপ্ত হয়ে আসা লোকজনদের সাহায্য করার জন্য ছিলেন৷ ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব দাতা মোহন জমাতিয়া দ্রুত ও বিনা আইনি খরচে সংশ্লিষ্ট সবাইকে মামলা নিষ্পত্তির সুবিধা নেওয়ার জন্য ধন্যবাদ জানান৷ ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং এই লোক আদালত পরিদর্শন করেন৷

Releated Posts

রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা অভিযুক্তদের, তিন অভিযুক্তের অগ্রিম জামিনের আবেদন খারিজ ধর্মনগর জেলা ও দায়রা আদালতে

ধর্মনগর, ১৩ মে: রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা খেলেন অভিযুক্তরা। ধর্মনগর জেলা ও দায়রা আদালত মঙ্গলবার তিন…

ByByTaniya Chakraborty May 13, 2026

বিশালগড়ের রাউৎখলায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে: বিশালগড়ের রাউৎখলা বাইপাস এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 13, 2026

দুষ্কৃতীদের হামলার অভিযোগে শান্তিরবাজার থানায় স্মারকলিপি অটোচালকদের, দোষীদের গ্রেপ্তারের দাবি

শান্তিরবাজার, ১৩ মে: শান্তিরবাজার রেলস্টেশন এলাকায় অটোচালকদের উপর দুষ্কৃতীদের হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার…

ByByReshmi Debnath May 13, 2026

গৃহবধূর রহস্যমৃত্যু, স্বামী-শাশুড়িসহ তিনজনকে আটক

কাঠালিয়া, ১৩ মে : কাঠালিয়া ব্লকের ভবানীপুর এলাকায় এক গৃহবধূর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top