News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রয়াত টিসিএস অফিসার কৃশানু দেকে শেষ শ্রদ্ধা জানালেন সমবায় দপ্তরের অফিসাররা
Image

প্রয়াত টিসিএস অফিসার কৃশানু দেকে শেষ শ্রদ্ধা জানালেন সমবায় দপ্তরের অফিসাররা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে৷৷ চিকিৎসাধীন অবস্থায় বহিঃ রাজ্যের একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন ২০১০ সালের টি সি এস ব্যাচের অফিসার কৃশানু দে৷ শুক্রবার কলকাতারা একটি হাসপাতালে প্রয়াত হন তিনি৷ মৃত্যু কালে বয়স হয়েছিল ৩৯ বছর৷ শেষে সময়বায় দপ্তরের দায়িত্বে ছিলেন এই টি সি এস অফিসার৷
শনিবার সকালে তাঁর মরদেহ নিয়ে আশা হয় রাজ্যে৷ তাঁর প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে শোক জ্ঞাপন করে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স এসোসিয়েশন৷  এসোসিয়েশন তাঁর বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানায়৷ তাঁর শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি  গভীর সমবেদনা জ্ঞাপন করে৷ এদিন মরদেহ নিয়ে আশা হয় ওল্ড কালিবাড়ী রোড স্থিত ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে৷ সেখানে শেষ শ্রদ্ধা জানান সমস্ত অফিসারেরা৷ অল্প বয়সে প্রয়াত হয়েছেন এই টি সি এস অফিসার৷ কাজের প্রতি তিনি ছিলেন আন্তরিক৷ প্রয়াত কৃশানু দে-র পরিবার পরিজনের পাশে থাকবে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন বলে জানান সংগঠনের সম্পাদক অসীম সাহা৷ তিনি আরো বলেন হয়তো মৃত ব্যক্তিকে তারা তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারবেন না৷ কিন্তু পরিবারের অন্যান্য চাহিদা ও সমস্যাগুলি সমাধানের জন্য তারা সব সময় পরিবারের পাশে থাকতে চান৷

Releated Posts

পকসো মামলায় দোষী সাব্যস্ত, ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ

ধর্মনগর, ২৯ আগস্ট: পকসো আইনে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল ধর্মনগরের বিশেষ বিচারকের…

ByByNews Desk Aug 29, 2026

বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষার্থীদের পছন্দের শিল্পকলাকে একীভূত করে নতুন পাঠ্যক্রম তৈরী করা উচিৎ: রাজ্যপাল

আগরতলা, ২৯ আগস্ট: ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু পরামর্শ দিয়েছেন যে, বিশ্ববিদ্যালয়গুলি যেন তাদের বিদ্যমান গতানুগতিক পাঠ্যক্রমের সাথে…

ByByNews Desk Aug 29, 2026

ধ্যানচাঁদের জন্মদিনে বিলোনিয়ায় জাতীয় ক্রীড়া দিবস পালন

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট: ভারতীয় হকি কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে শনিবার বিলোনিয়ায় দক্ষিণ জেলা ভিত্তিক জাতীয় ক্রীড়া দিবস…

ByByNews Desk Aug 29, 2026

৪ সেপ্টেম্বরের ৭২ ঘণ্টার ত্রিপুরা বন্ধের সমর্থনে খোয়াই ও সিপাহীজলায় গাড়ি র‍্যালি

চড়িলাম, ২৯ আগস্ট: বিভিন্ন দাবি-দাওয়াকে সামনে রেখে আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে এনএলএফটি-র…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top