News Flash

  • Home
  • দিনের খবর
  • কর্ণাটক বিধানসভার পাশাপাশি আজ জলন্ধর লোকসভাসহ চার বিধানসভা উপনির্বাচনের ফলাফল
Image

কর্ণাটক বিধানসভার পাশাপাশি আজ জলন্ধর লোকসভাসহ চার বিধানসভা উপনির্বাচনের ফলাফল

নয়াদিল্লি, ১৩ মে (হি.স.) : আজ কর্ণাটক বিধানসভা নির্বাচনের ভোট গণনার পাশাপাশি দেশের একটি লোকসভা আসনসহ চার বিধানসভা উপনির্বাচনের ফলাফল ঘোষণা হবে। এই পাঁচটি আসনেও গত ১০ মে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। জলন্ধর লোকসভার সাংসদ চৌধুরী সন্তোখ সিং ১৪ জানুয়ারি রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ফলে ওই আসনটি খালি হয়ে যায়। এছাড়া ওড়িশার ঝাড়সুগুড়া বিধায়ক তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাসকে খুন করা হন। উত্তরপ্রদেশের মির্জাপুরের চানবে আসনের বিধায়ক রাহুল প্রকাশ কোল অসুস্থতার কারণে মারা যান। সপা বিধায়ক আবদুল্লাহ আজমের বিধানসভা বাতিল হওয়ার পরে রামপুর জেলার সোয়ার বিধানসভা আসনটি খালি হয়ে যায়। মেঘালয়ে, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের সময় সোহেয়ংয়ে ইউডিপি প্রার্থী এইচডিআর লিংডোহের মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত করা হয়েছিল। এই আসনেও গত ১০ মে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

আজ কর্ণাটক বিধানসভার পাশাপাশি এই আসনগুলোতেও ভোট গণনা শুরু হয়েছে সকাল ৮টা থেকে।

Releated Posts

এসআইআর নোটিসে নাম বাদ যাচ্ছে না, ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবি-নথি জমার পরামর্শ দিল দিল্লির সিইও

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে জারি করা নোটিস মানেই ভোটার তালিকা থেকে…

ByBySandeep Biswas Sep 22, 2026

ইউনূস আমলের মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রশ্ন, পুনর্বিবেচনার আহ্বান

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে আমেরিকার স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড’…

ByByNews Desk Sep 22, 2026

নতুন উড়ান প্রকল্পে ২১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল: অসামরিক বিমান পরিবহণমন্ত্রী

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): উড়ান প্রকল্পের পরবর্তী পর্যায়ের জন্য দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অসামরিক বিমান পরিবহণ…

ByByNews Desk Sep 22, 2026

চার রাজ্যে বিধান পরিষদ নির্বাচনের সূচি ঘোষণা কমিশনের, উত্তরপ্রদেশে ১১ আসনে ভোট

লখনউ, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহার, উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং মহারাষ্ট্র—এই চার রাজ্যে বিধান পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনের সূচি ঘোষণা করল…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top