News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শুনেছি শীঘ্রই বেঙ্গল স্টোরি আসবে, দ্য কেরালা স্টোরি দেখে প্রতিক্রিয়া ত্রিপুরার মুখ্যমন্ত্রীর
Image

শুনেছি শীঘ্রই বেঙ্গল স্টোরি আসবে, দ্য কেরালা স্টোরি দেখে প্রতিক্রিয়া ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৩ মে (হি.স.) : ত্রিপুরা মন্ত্রিসভার সকল সদস্য ও বিজেপির শীর্ষ নেতৃত্বদের নিয়ে আজ সিনেমা হলে দ্যা কেরালা স্টোরি দেখতে গিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। সিনেমাটি দেখার পর তিনি চোখে জল চলে এসেছে বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

এদিন তিনি দ্য কেরালা স্টোরি সিনেমার পরিচালককে এমন একটি চলচ্চিত্র নির্মাণের জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন রাজ্যের ছাত্রছাত্রীদের এই সিনেমা অবশ্যই দেখা উচিৎ।

সাথে তিনি যোগ করেন, সত্যিকারের ঘটনাকে সামনে রেখে সিনেমাটি তৈরা করা হয়েছে। দেশের সকল মানুষদের এই সিনেমাটি দেখা উচিত। সিনেমাটি সন্ত্রাসবাদের নৃশংস নকশাকে প্রকাশ করেছে।

এদিন তিনি পশ্চিমবঙ্গে দ্যা কেরালা স্টোরি নিষিদ্ধ করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারঁ কটাক্ষ, পশ্চিমবঙ্গে চলচ্চিত্র নিষিদ্ধ করে কোনো লাভ হবে না। মানুষ ঠিকই সিনেমাটি দেখে নেবেন। তিনি শুনেছেন, শীঘ্রই দ্য বেঙ্গল স্টোরি আসতে চলেছে।

Releated Posts

এমবিবি বিমানবন্দরের বাইরে যাত্রী হয়রানির ঘটনায় দুই অটোচালক গ্রেপ্তার

আগরতলা, ২৮ জুলাই: আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরের বাইরে এক মহিলা যাত্রী ও তাঁর পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

ত্রিপুরা সরকার ও এনএসই-র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর, আর্থিক সচেতনতা ও শিল্পোন্নয়নে নতুন দিগন্ত: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ জুলাই: মূলধন বাজারে প্রবেশের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধির এক অধ্যায়ের সূচনা করে আজ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সাথে…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

অবৈধভাবে ভারতে প্রবেশ: পাকিস্তানি বৃদ্ধাকে দুই বছরের কারাদণ্ড, ১০ হাজার জরিমানা

আগরতলা, ২৮ জুলাই: বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ৬৫ বছর বয়সী এক পাকিস্তানি মহিলাকে…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

চুরাইবাড়িতে ডিমবোঝাই লরি থেকে ৩ কোটি টাকার এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ জুলাই: ত্রিপুরায় প্রবেশের মুখে শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের অভিযানে ডিমবোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top