News Flash

Image

খোয়াই থানার উদ্যোগে প্রয়াস কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে৷৷  শনিবার দুপুরে খোয়াই থানার উদ্যোগে খোয়াই থানা এলাকার মনাইছড়া গ্রামে মনাইছড়া কমিউনিটি হলে প্রয়াস মিটিংয়ের আয়োজন করা হয়৷ এই প্রয়াস মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা৷ তাছাড়া উপস্থিত ছিলেন খোয়াই জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিনা দেববর্মা, খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক রাজিব সূত্রধর, খোয়াই থানার ওসি রাজকুমার জমাতিয়া সহ অন্যান্যরা৷ এই প্রয়াস মিটিং থেকে যুবকদের বার্তা দেওয়া হয়, নেশার বিরুদ্ধে সর্বদা সক্রিয় থাকার জন্য৷ মিটিং শেষে মনাইছড়া গ্রামের পাঁচটি পাড়ার যুবকদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়৷

Releated Posts

পকসো মামলায় দোষী সাব্যস্ত, ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ

ধর্মনগর, ২৯ আগস্ট: পকসো আইনে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল ধর্মনগরের বিশেষ বিচারকের…

ByByNews Desk Aug 29, 2026

বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষার্থীদের পছন্দের শিল্পকলাকে একীভূত করে নতুন পাঠ্যক্রম তৈরী করা উচিৎ: রাজ্যপাল

আগরতলা, ২৯ আগস্ট: ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু পরামর্শ দিয়েছেন যে, বিশ্ববিদ্যালয়গুলি যেন তাদের বিদ্যমান গতানুগতিক পাঠ্যক্রমের সাথে…

ByByNews Desk Aug 29, 2026

ধ্যানচাঁদের জন্মদিনে বিলোনিয়ায় জাতীয় ক্রীড়া দিবস পালন

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট: ভারতীয় হকি কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে শনিবার বিলোনিয়ায় দক্ষিণ জেলা ভিত্তিক জাতীয় ক্রীড়া দিবস…

ByByNews Desk Aug 29, 2026

৪ সেপ্টেম্বরের ৭২ ঘণ্টার ত্রিপুরা বন্ধের সমর্থনে খোয়াই ও সিপাহীজলায় গাড়ি র‍্যালি

চড়িলাম, ২৯ আগস্ট: বিভিন্ন দাবি-দাওয়াকে সামনে রেখে আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে এনএলএফটি-র…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top