News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা : প্রয়াত তরুণ টিসিএস আধিকারিক, মুখ্যমন্ত্রীর শোক
Image

ত্রিপুরা : প্রয়াত তরুণ টিসিএস আধিকারিক, মুখ্যমন্ত্রীর শোক

আগরতলা, ১২ মে (হি.স) : ত্রিপুরায় তরুণ টিসিএস আধিকারিক কৃশানু দে অকালে প্রয়াত হয়েছেন। তিনি নিউমোনিয়া আক্রান্ত ছিলেন। আগরতলায় বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এয়ার অম্বুলেন্সে কলকাতায় উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল। কিন্তু, আজ সকাল ১১টা নাগাদ তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তিনি বৃদ্ধ মা, স্ত্রী এবং দুই সন্তান রেখে গেছেন। তাঁর অকাল প্রয়াণে মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা.) মানিক সাহা গভীর শোক প্রকাশ করেছেন।


২০১০ ব্যাচের টিসিএস আধিকারিক কৃশানু দে একাধিক ব্লকের বিডিও হিসেবে দায়িত্ব সামলেছেন। কর্মজীবনে সৎ এবং নিষ্ঠাবান আধিকারিক হিসেবে তাঁর যথেষ্ঠ সুখ্যাতি ছিল। বর্তমানে তিনি সমন্বয় দফতরে কর্মরত ছিলেন। তাঁর স্ত্রী আইসিএআর-এ কর্মরত রয়েছেন। তাঁর বাবা বিশিষ্ট চিকিৎসক ডা. কে বি দে কয়েক বছর পূর্বে প্রয়াত হয়েছেন।


কিছুদিন পূর্বে তিনি নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। কিন্তু, তাঁর শারীরিক অবস্থা ক্রমশ অবনতি হওয়ায় তাঁকে এয়ার এম্বুলেন্সে কলকাতায় উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল। অবশেষে আজ সকালে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর অকাল প্রয়াণে টিসিএস আধিকারিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা তাঁর অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক শোকবার্তায় বলেন, ত্রিপুরার উন্নয়নে টিসিএস আধিকারিক কৃশানু দে-র অবদান সর্বদা স্মরণে রাখা হবে। ভগবান তাঁর শোক সন্তপ্ত পরিবারকে শক্তি দিন। 

Releated Posts

নেপালে উদ্ধার আরও ৪ ভারতীয়, এখনও নিখোঁজ ২৮৭ জন: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): নেপালের রসুয়া জেলার একটি জলবিদ্যুৎ প্রকল্প থেকে শনিবার আরও চার ভারতীয় নাগরিককে উদ্ধার করা…

ByBySandeep Biswas Aug 29, 2026

ত্রিপুবাকে ক্রীড়া ক্ষেত্রে আরও এগিয়ে নিয়ে যেতে রাজ্য সরকার বদ্ধপরিকর : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ আগস্ট: রাজ্যের ক্রীড়া পরিকাঠামোকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের উপযুক্ত প্রশিক্ষণ, সুযোগ-সুবিধা ও আর্থিক…

ByByNews Desk Aug 29, 2026

চিনি সংকট ও মূল্যবৃদ্ধি নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, রেশনে মাথাপিছু ৫০০ গ্রাম চিনি দেওয়ার দাবি

আগরতলা, ২৯ আগস্ট: দেশজুড়ে চিনি সংকট ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারকে দায়ী করে সরব হল…

ByByNews Desk Aug 29, 2026

সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দেবকে আগামীকাল সংবর্ধনা, প্রস্তুতিতে প্রদেশ বিজেপি

আগরতলা, ২৯ আগস্ট: ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ বিপ্লব কুমার দেবকে ভারতীয় জনতা পার্টির…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top