News Flash

  • Home
  • বিদেশ
  • সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জামিন পেতে ইসলামাবাদ হাইকোর্টে হাজির ইমরান খান
Image

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জামিন পেতে ইসলামাবাদ হাইকোর্টে হাজির ইমরান খান

ইসলামাবাদ, ১২ মে (হি. স.) : সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জামিন পেতে ইসলামাবাদের হাইকোর্টে (আইএইচসি) পৌঁছেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। এই আদালতে তিনি আল-কাদির ট্রাস্ট মামলায় জামিন আবেদন করবেন।

আল-কাদির ট্রাস্ট মামলায় জামিন পেতে ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্টে হাজিরের আদেশ দেন সেদেশের সুপ্রিম কোর্ট। একইসঙ্গে আদালত ইমরানের গ্রেফতারকে বেআইনি বলেছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ইমরান খান আইএইচসি-তে পৌঁছান।
আজ আদালতে হাজির হওয়ার পর ইমরানকে তার বায়োমেট্রিকের জন্য নিয়ে যাওয়া হয়। বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব ও বিচারপতি সামান রাফাত ইমতিয়াজের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ সাবেক প্রধানমন্ত্রীর জামিন আবেদনের শুনানি করবেন। ইমরান খানের আইনজীবী ফয়সাল হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন, আমরা আশাবাদী যে হাইকোর্ট জামিন আবেদন মঞ্জুর করবেন।

এদিকে, আইএইচসি-তে পিটিআই প্রধানের শুনানিকে ঘিরে শুক্রবার ইমরান খানের সমর্থকরা রাজধানীতে জড়ো হওয়ার ঘোষণা করেছে। আর তাদের রুখতে রাজধানীতে জরুরি আদেশ জারি করেছে পাকিস্তান পুলিশ।

Releated Posts

ভারতের আর্থিক সহায়তায় নেপালে আরও একটি স্কুল ভবন নির্মাণ শুরু

কাঠমান্ডু, ১ অগস্ট (আইএএনএস): ভারতের আর্থিক সহায়তায় নেপালের লুম্বিনী প্রদেশের বাঁকে জেলার খাজুরা গ্রামীণ পৌরসভায় একটি নতুন স্কুল…

ByByNews Desk Aug 1, 2026

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তানজানিয়াকে ৮.৪ লক্ষ ডলারের অনুদান দিচ্ছে ভারত

রাষ্ট্রপুঞ্জ, ১ আগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির বিরুদ্ধে আর্থিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে তানজানিয়াকে ৮ লক্ষ ৪০ হাজার…

ByByNews Desk Aug 1, 2026

রুশ সেনা থেকে মুক্তি পেয়েছেন ১৩৯ ভারতীয়, বাকি নাগরিকদের ফিরিয়ে আনতে প্রচেষ্টা চলছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): রুশ সেনাবাহিনীতে যুক্ত থাকা ১৩৯ জন ভারতীয় নাগরিককে ইতিমধ্যেই মুক্ত করা হয়েছে এবং এখনও…

ByByNews Desk Jul 31, 2026

পিওজেকেতে সাধারণ মানুষের উপর দমন-পীড়নের তীব্র নিন্দা ভারতের, পাকিস্তানকে জবাবদিহির আওতায় আনার আহ্বান আন্তর্জাতিক মহলের প্রতি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর (পিওজেকে)-এ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাকিস্তানের দমন-পীড়নের তীব্র নিন্দা জানাল…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top