News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চুরির কয়েক ঘন্টার মধ্যেই বামাল চোর গ্রেপ্তার
Image

চুরির কয়েক ঘন্টার মধ্যেই বামাল চোর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ ফের পূর্ব আগরতলা থানা পুলিশের সাফল্য৷ চুরির কয়েক ঘণ্টার মধ্যেই বামাল চোর গ্রেপ্তার৷ আটক মোট চারজন৷ চুরির ঘটনাটি ঘটে রাজধানীর মঠ চৌমুহনী এলাকায় দীপক বনিকের দোকানে বৃহস্পতিবার রাতে৷প্রমান লোপাটের জন্য সিসিটিভি ক্যামেরার ডিভিআরও খুলে নিয়ে যায় চোর৷ শুক্রবার সকালে ঘটনা নজরে আসতেই মালিক পূর্ব আগরতলা থানায় জানান৷ পুলিস দ্রুততার সঙ্গে তদন্তে নেমে আড়ালিয়া এলাকা থেকে যুবরাজ ঋষিদাস নামে একজনকে আটক করে৷তার কাছ থেকে বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করে৷ তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে এক দোকান থেকেও চুরির জিনিস উদ্ধার করে পুলিস৷ ঘটনায় আরও তিনজনকে জালে তুলে৷ পুলিসের এই তৎপরতায় খুশি সকলেই৷

Releated Posts

পকসো মামলায় দোষী সাব্যস্ত, ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ

ধর্মনগর, ২৯ আগস্ট: পকসো আইনে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল ধর্মনগরের বিশেষ বিচারকের…

ByByNews Desk Aug 29, 2026

বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষার্থীদের পছন্দের শিল্পকলাকে একীভূত করে নতুন পাঠ্যক্রম তৈরী করা উচিৎ: রাজ্যপাল

আগরতলা, ২৯ আগস্ট: ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু পরামর্শ দিয়েছেন যে, বিশ্ববিদ্যালয়গুলি যেন তাদের বিদ্যমান গতানুগতিক পাঠ্যক্রমের সাথে…

ByByNews Desk Aug 29, 2026

ধ্যানচাঁদের জন্মদিনে বিলোনিয়ায় জাতীয় ক্রীড়া দিবস পালন

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট: ভারতীয় হকি কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে শনিবার বিলোনিয়ায় দক্ষিণ জেলা ভিত্তিক জাতীয় ক্রীড়া দিবস…

ByByNews Desk Aug 29, 2026

৪ সেপ্টেম্বরের ৭২ ঘণ্টার ত্রিপুরা বন্ধের সমর্থনে খোয়াই ও সিপাহীজলায় গাড়ি র‍্যালি

চড়িলাম, ২৯ আগস্ট: বিভিন্ন দাবি-দাওয়াকে সামনে রেখে আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে এনএলএফটি-র…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top