News Flash

Image

গরু বোঝাই গাড়ি আটক কুমারঘাটে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷  আইন কানুনের তোয়াক্কা না করে গাড়ি বোঝাই করে গরু নিয়ে যাওয়ার সময় শুক্রবার ভোরে কুমার ঘাটে আটক করা হয়েছে একটি গাড়ি৷ এব্যাপারে একই মামলা গ্রহণ করেছে পুলিশ৷  ব্যবসায়ীদের  বৈধভাবে গরুর ব্যবসা করতে  কোনো বাধা নেই৷ জানিয়েছেন  প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস৷  কিন্তু একাংশ গরু ব্যবসায়ীরা অবৈধ ভাবে গরু ব্যবসা করে যাচ্ছেন৷ অবৈধভাবে গাড়ি ভর্তি গরু বোঝাই করে গরু  চালান দিচ্ছেন৷এই গোরুগুলির  জন্য গাড়িতে কোনো খাবারের  ব্যবস্থা রাখছেন না৷ এমনকি কোথাও কোথাও গরু কেনাবেচার বৈধ নথিপত্র পুলিশকে  দেখাতে ব্যর্থ হচ্ছেন তারা৷ আজ কুমারঘাট থানার ওসি সংকর সাহার নেতৃত্বে এমনি একটি গরু বোঝাই গাড়িকে আটক করলো কুমারঘাট থানার পুলিশ৷ আজ শুক্রবার ভোর ৫ টা নাগাদ ৯১ মাইল নাকা পয়েন্ট থেকে টিআর০২জে১৫৭১  নাম্বারের একটি  বোলেরো গাড়িতে তল্লাশি চালিয়ে  গরু উদ্ধার করা হয়৷  উত্তর জেলা থেকে পেচারথল থানা টপকে  একটি বোলেরো গাড়িতে গরু বোঝাই করে কুমারঘাটের দিকে নিয়ে আসছিলো৷ কুমারঘাট প্রবেশের মুখেই পুলিশের  জালে আটক ৯টি গরু সহ গাড়ি চালক , এবং গরু গুলির মালিক৷ গাড়ি চালকের বাড়ি পানিসাগর এলাকায়৷ নাম রাজীব উদ্দিন৷গরুর মালিক ইসমাইল মিয়া৷বাড়ি ফটিকরায়৷

Releated Posts

পকসো মামলায় দোষী সাব্যস্ত, ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ

ধর্মনগর, ২৯ আগস্ট: পকসো আইনে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল ধর্মনগরের বিশেষ বিচারকের…

ByByNews Desk Aug 29, 2026

বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষার্থীদের পছন্দের শিল্পকলাকে একীভূত করে নতুন পাঠ্যক্রম তৈরী করা উচিৎ: রাজ্যপাল

আগরতলা, ২৯ আগস্ট: ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু পরামর্শ দিয়েছেন যে, বিশ্ববিদ্যালয়গুলি যেন তাদের বিদ্যমান গতানুগতিক পাঠ্যক্রমের সাথে…

ByByNews Desk Aug 29, 2026

ধ্যানচাঁদের জন্মদিনে বিলোনিয়ায় জাতীয় ক্রীড়া দিবস পালন

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট: ভারতীয় হকি কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে শনিবার বিলোনিয়ায় দক্ষিণ জেলা ভিত্তিক জাতীয় ক্রীড়া দিবস…

ByByNews Desk Aug 29, 2026

৪ সেপ্টেম্বরের ৭২ ঘণ্টার ত্রিপুরা বন্ধের সমর্থনে খোয়াই ও সিপাহীজলায় গাড়ি র‍্যালি

চড়িলাম, ২৯ আগস্ট: বিভিন্ন দাবি-দাওয়াকে সামনে রেখে আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে এনএলএফটি-র…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top