News Flash

  • Home
  • দিনের খবর
  • তীব্র গরমে কাহিল দক্ষিণবঙ্গ, ২৯.২ ডিগ্রিতে পৌঁছল তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা
Image

তীব্র গরমে কাহিল দক্ষিণবঙ্গ, ২৯.২ ডিগ্রিতে পৌঁছল তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা

কলকাতা, ১১ মে (হি.স.): গরমের দহনজ্বালায় জীবন অতিষ্ঠ কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গবাসীর। কয়েকদিন হল বৃষ্টির দেখা নেই, মাত্রাতিরিক্ত তেজও রয়েছে রোদের। গরমের দাপটে রীতিমতো কাহিল হয়ে পড়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছল ২৯.২ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আপাতত কলকাতা-দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। ১২ মে পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। যদিও সপ্তাহান্তে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। বৃষ্টি না হওয়া পর্যন্ত এমনই গরমের নাজেহাল হতে হবে দক্ষিণবঙ্গবাসীকে। কিছু কিছু জেলায় রয়েছে তাপপ্রবাহের সতর্কতাও। আরও একটি স্বস্তির বার্তা হল, ঘূর্ণিঝড়ের কোনও প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে। তবে, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top