News Flash

  • Home
  • দেশ
  • শীঘ্রই চালু হচ্ছে উত্তরবঙ্গ মেডিকেলে সুপার স্পেশালিটি ব্লকের ইন্ডোর পরিষেবা
Image

শীঘ্রই চালু হচ্ছে উত্তরবঙ্গ মেডিকেলে সুপার স্পেশালিটি ব্লকের ইন্ডোর পরিষেবা


শিলিগুড়ি, ১১ মে (হি. স.) : আগামী সেপ্টেম্বর মাসেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে সুপারস্পেশালিটি ইন্ডোর বিভাগ চালু হয়ে যাবে। এমনটাই আশ্বাস দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডা: দেবাশিস ভট্টাচার্য। বৃহস্পতিবার দুপুরে তিনি উত্তরবঙ্গ মেডিকেলে অধ্যক্ষ, হাসপাতাল সুপার সহ বিভিন্ন বিভাগের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবাশিসবাবু জানান, ইতিমধ্যেই সুপারস্পেশালিটি ব্লকে বহির্বিভাগের পরিষেবা চালু হয়েছে। ইন্ডোরের পরিষেবাও দ্রুত চালু করতে চাইছেন তাঁরা। তবে, ভবন নির্মাণের কাজ এখনও চলছে। আগস্ট মাসে ভবন হস্তান্তরের কথা রয়েছে। তারপরেই আমরা সেখানে পরিষেবা চালু করে দেব। সুপারস্পেশালিটি ব্লকে ইন্ডোর পরিষেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় চিকিৎসক সহ অন্যান্য লোকবলও দেওয়া হবে বলে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা আশ্বস্ত করেছেন। এদিন এই বৈঠক করেই দেবাশিসবাবু কালিম্পং রওনা হন।

Releated Posts

পাঞ্জাবের রাজনীতিতে আত্মপ্রকাশ জেডি(ইউ)-র, বিধানসভা নির্বাচনে লড়ার ঘোষণা

চণ্ডীগড়, ৪ জুলাই (আইএএনএস): বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন জনতা দল (ইউনাইটেড) বা জেডি(ইউ) পাঞ্জাবের রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে…

ByByNews Desk Jul 4, 2026

মধ্যপ্রদেশে প্রথম সরকারি সফরে ইন্দোরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

ভোপাল, ৪ জুলাই (আইএএনএস): দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সরকারি সফরে শনিবার মধ্যপ্রদেশের ইন্দোরে পৌঁছালেন মুখ্য নির্বাচন কমিশনার…

ByByNews Desk Jul 4, 2026

পাচপদরা রিফাইনারি উদ্বোধন ঘিরে বিজেপি-কংগ্রেসের কৃতিত্বের লড়াই, মোদীর অভিযোগের জবাবে গেহলট

জয়পুর, ৪ জুলাই (আইএএনএস): রাজস্থানের বালোতরা জেলার পাচপদরা রিফাইনারির উদ্বোধনকে ঘিরে শনিবার ফের রাজনৈতিক তরজা তুঙ্গে ওঠে। প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 4, 2026

উত্তরপ্রদেশে আবারও ফুটবে পদ্ম, বিধানসভা নির্বাচনে বিজেপিকেই ভোট দেবেন মানুষ: লখনউয়ে নীতিন নবীন

লখনউ, ৪ জুলাই (আইএএনএস): আগামী বছর অনুষ্ঠিত হতে চলা উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষ ফের ভারতীয় জনতা পার্টিকেই…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top