News Flash

  • Home
  • দিনের খবর
  • চ্যাংরাবান্ধায় প্রসাধনী সামগ্রী বাংলাদেশে পাচারের অভিযোগে আটক ট্রাক চালক
Image

চ্যাংরাবান্ধায় প্রসাধনী সামগ্রী বাংলাদেশে পাচারের অভিযোগে আটক ট্রাক চালক

চ্যাংরাবান্ধা,১০ মে (হি. স.) : : কোচবিহার জেলার সীমান্ত চ্যাংরাবান্ধায় পণ্য খালি করে ট্রাকের কেবিনে লুকিয়ে প্রসাধনী সামগ্রী বাংলাদেশে পাচারের অভিযোগে ফের এক চালককে আটক করল বিএসএফ। বুধবার ঘটনাটি ঘটেছে ।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, আটক ওই ট্রাক চালকের নাম মহম্মদ সাবু। সে বাংলাদেশের পাটগ্রাম জেলার বাসিন্দা। সে পণ্য নিয়ে ভারতে প্রবেশ করেছিল। চ্যাংরাবান্ধা সীমান্তে পণ্য খালি করে দেশে ফেরার সময় গোপন সূত্রে খবর পেয়ে চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় প্রহরারত বিএসএফের ১৫১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা ট্রাকটিতে তল্লাশি চালান। তখনই কেবিনের তলায় বেশ কিছু প্রসাধনী সামগ্রী লুকোনো ছিল বলে বিএসএফ সূত্রে খবর। আটক সামগ্রী ও ট্রাক চালককে পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলেও বিএসএফের তরফে জানানো হয়েছে।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top