News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লেক চৌমুহনী থেকে ব্রাউন সুগার সহ আটক নেশা কারবারি
Image

লেক চৌমুহনী থেকে ব্রাউন সুগার সহ আটক নেশা কারবারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে৷৷  আগরতলা পশ্চিম থানার পুলিশ লেক চৌমুহনী এলাকা থেকে ব্রাউন সুগার সহ এক নেশা কারবারীকে হাতে নাতে আটক করেছে৷ রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকা নেশা কারবারিদের আড্ডাখানায় পরিণত হয়েছে৷ অলি গলিতে কান পাতলেই শোনা যায় নেশার কবলে পড়ে বহু যুবক বিপর্যয়ের মুখে এসে দাঁড়িয়েছে৷ রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যকে নেশা মুক্ত রাজ্য হিসেবে ঘোষণা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন৷ রাজ্য সরকারের প্রয়াস বাস্তবায়িত করার লক্ষ্যেই পুলিশ নেশা বিরোধী অভিযান জোরদার করেছে৷ নেশা কারবারে জড়িত এবং যারা নেশা গ্রহণ করছে তাদের বিরুদ্ধে অটুট মনোভাব গ্রহণ করে প্রতিনিয়তই পুলিশ অভিযান অব্যাহত রেখেছে৷ এই অভিযানের অঙ্গ হিসেবেই লেক চৌমুহনে এলাকায় অভিযান চালিয়ে এক নেশা কারবারিকে ব্রাউন সুগার সহ জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ৷ আটক নেশা কারবারির নাম সমীর আচার্য৷ বাড়ি ক্যান্টনমেন্ট এলাকায়৷ তার কাছ থেকে ১৩ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে৷ এছাড়া বেশ কিছু খালি কৌটাও উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ৷ তার বিরুদ্ধে আগরতলা পশ্চিম থানায় এনডিপিএস দাঁড়ায় মামলা গৃহীত হয়েছে৷ তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে জড়িত আরো কয়েকজনকে জালে তোলার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷

Releated Posts

উত্তর জেলায় বেআইনি কার্যকলাপ বৃদ্ধির অভিযোগ, পুলিশ সুপারের কাছে সাংবাদিকদের ডেপুটেশন

আগরতলা, ২৮ এপ্রিল: উত্তর ত্রিপুরা জেলায় বেআইনি ও অসামাজিক কার্যকলাপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে—এই অভিযোগ তুলে জেলা পুলিশ…

ByByReshmi Debnath Apr 28, 2026

কালবৈশাখীর তাণ্ডবে তছনছ বিউটি পার্লার, বিপাকে স্বাবলম্বী মহিলা, ঘটনা বামুটিয়ায়

আগরতলা, ২৮ এপ্রিল: মঙ্গলবার সকালে আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ল বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম…

ByByReshmi Debnath Apr 28, 2026

অস্থায়ী বাঁধে জলবন্দি রুদ্রসাগর, ফসল রক্ষায় সড়ক অবরোধে কৃষকরা

মেলাঘর, ২৮ এপ্রিল: অস্থায়ী বাঁধ নির্মাণের জেরে প্রবল বর্ষণে মেলাঘরের রুদ্রসাগরের জলস্তর ক্রমশ বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন এলাকার…

ByByReshmi Debnath Apr 28, 2026

দুই দিনের প্রবল বর্ষণে জলমগ্ন কৈলাসহর, বন্যার আশঙ্কা নেই, পুর কর্তৃপক্ষের আশ্বাস

কৈলাসহর, ২৮ এপ্রিল: টানা দুই দিনের প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে কৈলাসহর শহরের উত্তরাংশের একাধিক এলাকা। শহরের নিম্নাঞ্চলগুলিতে…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top