News Flash

  • Home
  • দিনের খবর
  • কর্ণাটকে ১৩০-১৩৫টি আসনে জয়লাভ করবে বিজেপি : ইয়েদুরাপ্পা
Image

কর্ণাটকে ১৩০-১৩৫টি আসনে জয়লাভ করবে বিজেপি : ইয়েদুরাপ্পা

বেঙ্গালুরু, ১০ মে (হি.স.): কর্ণাটকে ১৩০-১৩৫টি আসনে জয়লাভ করবে বিজেপি। দাবি করলেন প্রবীণ বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পা। একইসঙ্গে নিজের ছেলের জয়ের বিষয়েও তিনি আত্মবিশ্বাসী। ইয়েদুরাপ্পা বলেছেন, “আমি সকলকে যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি ১০০ শতাংশ নিশ্চিত জনগণ বিজেপির পক্ষেই ভোট দেবে। ৭৫-৮০ শতাংশের বেশি মানুষ বিজেপিকেই সমর্থন করবেন। আমরা ১৩০-১৩৫টি আসনে জিতব।”

ইয়েদুরাপ্পা আরও বলেছেন, “বি ওয়াই বিজয়েন্দ্র এখানে ৪০ হাজারের বেশি ভোট পেতে চলেছেন। আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাব এবং সরকার গঠন করব, এতে কোনও সন্দেহ নেই। জনগণের সাড়া খুবই ভালো।”
ইয়েদুরাপ্পার ছেলে ও বি ওয়াই বিজয়েন্দ্র বলেছেন, মোদী ম্যাজিক আমাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দেবে। এই নির্বাচনে আমরা অন্তত ১৩০টি আসনে জিতব। শুধু লিঙ্গায়ত সম্প্রদায় নয়, অন্য সব জাতিও বিজেপির সঙ্গে রয়েছে। কংগ্রেস খুব খারাপভাবে নির্বাচনে হারবে।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top