News Flash

  • Home
  • দেশ
  • কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ২১ মে-র পর দেশজুড়ে আন্দোলন, হুঁশিয়ারি বজরং-ভিনেশদের
Image

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ২১ মে-র পর দেশজুড়ে আন্দোলন, হুঁশিয়ারি বজরং-ভিনেশদের

নয়াদিল্লি, ১০ মে (হি.স.) : দীর্ঘ কয়েকদিন হয়ে গেল যন্তর-মন্তরের সামনে কুস্তিগীরদের আন্দোলন চলছে। এখনও অবধি তাঁরা তাঁদের সিদ্ধান্তে অনড়। এরই মাঝে কুস্তিগীররা বুধবার কেন্দ্রীয় সরকারকে একপ্রকার হুঁশিয়ারি দিয়েছে। তাঁদের পক্ষ থেকে বলা হয়েছে আগামী ২১ মে পর্যন্ত বজরং-ভিনেশরা শেষ সময়সীমা দিচ্ছেন কেন্দ্রীয় সরকারকে। তারপরই তাঁরা সারা দেশজুড়ে আন্দোলন করবেন।

বুধবার কুস্তিগীরদের ধর্না মঞ্চে গিয়ে আন্দোলনরত কুস্তিগীর পাশে দাঁড়িয়ে তাঁদের আন্দোলনকে যাতে গোটা দেশবাসী সমর্থন করেন তার জন্য আবেদন জানিয়েছেন নীরজ গোয়াট।
কেন্দ্রীয় সরকারে কুস্তিগীররা ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে যে আন্দোলন করছেন তাতে কেন্দ্রীয় সরকার যাতে অতি শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করে, তারজন্য সংসদের শিক্ষা দফতরের স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য বিবেক ঠাকুরের কাছেও অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, ইতিমধ্যে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি অ্যাড হক প্যানেল গঠন করা হয় গত ২৭ এপ্রিল। সেই কমিটির প্রধান হিসেবে দায়িত্বে থাকছেন দিল্লি হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি। এবং তাঁরাই নতুন কমিটির নির্বাচনের দায়িত্বে থাকবেন।

Releated Posts

‘মন কি বাত’-এ ডোমিনিকান প্রজাতন্ত্রের বৈদিক চর্চার প্রশংসা প্রধানমন্ত্রীর, ‘বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে ভারতীয় সংস্কৃতি’

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): ভারতীয় সংস্কৃতি, সঙ্গীত, আধ্যাত্মিকতা এবং প্রাচীন ঐতিহ্য বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে…

ByByNews Desk Jun 28, 2026

বাগনানের বিজেপি কর্মী খুনে মূল অভিযুক্ত শেখ সইফুদ্দিন গ্রেফতার, এখনও পলাতক ৪০ জন

কলকাতা, ২৮ জুন (আইএএনএস): হাওড়া জেলার বাগনানের বিজেপি কর্মী প্রশান্ত দে খুনের ঘটনায় মূল অভিযুক্ত শেখ সইফুদ্দিনকে গ্রেফতার…

ByByNews Desk Jun 28, 2026

বহু কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম ক্রয় দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন ডিজিএইচএস প্রধান ডা. বৎসলা আগরওয়াল

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): ওষুধ, অস্ত্রোপচার-সংক্রান্ত সামগ্রী এবং চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় বহু কোটি টাকার অনিয়মের অভিযোগে দিল্লি সরকারের…

ByByNews Desk Jun 28, 2026

অসম্পূর্ণ নথি নিয়ে কৈলাস মানসসরোবর যাত্রা শুরু না করার পরামর্শ ভারতের

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): বেসরকারি ট্যুর অপারেটরের মাধ্যমে কৈলাস মানসসরোবর যাত্রায় যেতে ইচ্ছুক ভারতীয় নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি…

ByByNews Desk Jun 28, 2026
Scroll to Top