News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • কবিগুরুর জন্মদিনেও দন্যদশা গুয়াহাটির রবীন্দ্র ভবনের, আক্ষেপ করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষের রাজ্য সরকারের উদ্যোগে ভাষিক সংখ্যালঘু পর্ষদের রবীন্দ্রজয়ন্তী পালনের কী মানে, প্রশ্ন
Image

কবিগুরুর জন্মদিনেও দন্যদশা গুয়াহাটির রবীন্দ্র ভবনের, আক্ষেপ করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষের রাজ্য সরকারের উদ্যোগে ভাষিক সংখ্যালঘু পর্ষদের রবীন্দ্রজয়ন্তী পালনের কী মানে, প্রশ্ন

গুয়াহাটি, ৯ মে (হি.স.) : অসমের বাঙালিদের যে চূড়ান্ত অবহেলা করা হচ্ছে, তার নগ্ন রূপ আরও একবার ফুটে উঠেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে। কবিগুরুর ১৬২-তম জন্মদিনে রাজ্যের রাজধানীর আমবাড়িতে অবহেলিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রাজধানীর বুকে বড়ই দন্যদশা সরকার পরিচালিত রবীন্দ্র ভবনের, অবহেলিত ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ মনীষী রবিঠাকুর।

আজ মঙ্গলবার সকালে রবীন্দ্র ভবনের সামনে কবিগুরুর মর্মর মূর্তির সামনে দাঁড়িয়ে এভাবেই খেদ ব্যক্ত করেছেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যনির্বাহী সভাপতি তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তিনি বলেন, কবির জন্মদিনে যখন দেশ জুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে রবীন্দ্রজয়ন্তী, তখন রাজ্যের বিজেপি সরকারের এভাবে এই মনীষীকে অবহেলা করা উচিত হযনি, ক্ষোভ ব্যক্ত করে বলেন বিধায়ক।

আজ রবিঠাকুরের জন্মদিনে তাঁকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে গিয়েছিলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। আর সেখানে গিয়ে তাঁর উপলব্ধি, রাজ্য সরকারের কাছে জন্মদিনে চরমভাবে অবহেলিত রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি অবশ্য কবিগুরুকে নিজের মতো করে পুষ্পাঞ্জলি ও মাল্যর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।
অসম সরকারের সাংস্কৃতিক অধিকরণ পরিচালিত জনমনবশূন্য আবর্জনা পরিবেষ্টিত রবীন্দ্র ভবন প্রাঙ্গণে রবিঠাকুরের আবক্ষ মূর্তির চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মাটি ও বালির স্তূপ। বিশ্ববরণ্যে কবির জন্মদিন উপলক্ষ্যে ভবন কর্তৃপক্ষ যথাযোগ্য মর্যাদায় জন্মজয়ন্তী পালন করা দূরঅস্ত্, শ্রদ্ধা জানানোর স্থানটিও পরিষ্কার করে রাখার কথা চিন্তা করেনি।
আক্ষেপের সঙ্গে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, রাজ্য সরকারের উদ্যোগে ভাষিক সংখ্যালঘু পর্ষদ রবীন্দ্রজয়ন্তী পালন করছে। গুয়াহাটির আইটিএ সেন্টারে রবীন্দ্র সংগীত ও নৃত্যের বিশাল আয়োজন করেছে। অথচ রবীন্দ্র ভবনে প্রতিষ্ঠিত কবিগুরুর মূর্তিকে এভাবে অবহেলা করে ভাষিক সংখ্যালঘু পর্ষদ কৰ্তৃক রবীন্দ্রজয়ন্তী পালনের উদ্যোগ কতটা স্বার্থক প্রশ্ন তুলেছেন তিনি।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top